অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২১শে আশ্বিন ১৪৩৩

ভোলায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৪ জন নিহত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৯শে সেপ্টেম্বর ২০২০ রাত ১১:০১

remove_red_eye

৭৪৯

হাসনাইন আহমেদ মুন্না :  ভোলা জেলার দৌলতখান ও চরফ্যাশন উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৫ জন। মঙ্গলবার সকালে ভোলা-চরফ্যাশন ও দৌলতখানের অভ্যন্তরীণ সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কবির হোসেন (৬৫), দিাদারুল ইসলাম (৪০) ও লামিয়া (৮)।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান বলেন, মঙ্গলবার সকালে উপজেলার ভোলা-চরফ্যাসন সড়কের বাংলাবাজার এলাকায় বাস চাঁপায় কবির হোসেন নিহত হয়। এ ঘটনায় পুলিশ বাসটি আটক করে। এর আগে দৌলতখানের সৈয়দপুরে অটোরিক্সা (থ্রী-হুইলার) চাঁপায় লামিয়া নামের এক শিশুর মৃত্যু হয়। উভয়ের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ ব্যাপারে থানায় এখনো কোনো অভিযোগ আসেনি। অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
অন্যদিকে চরফ্যাশন থানার ওসি মো: মনির হোসেন মিয়া জানান, সকাল ১১ টার দিকে ভোলা-চরফ্যাশন সড়কের দাইমুদ্দিন মোড় সড়কে ট্যাংকার ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে দিদারুল ইসলামসহ ৫ জন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে আনলে দ্বায়িত্বরত চিকিৎসক দিদারুলকে মৃত ঘোষণা করেন। আহত ৫ জনের মধ্যে ২ জনের অবস্থা গুরতর। আহতরা হলেন, উপজেলার আসলামপুর ইউনিয়নের কনিকা (৪০), জাবের(১৮), জুয়েল (২২), মনির(৩২) ও রাজু (২৩)। অপর দিকে গুরুতর আহত কনিকা বেগমকে আশংকা জনক অবস্থায় বরিশাল প্রেরণ করা হয়। কিন্তু  বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থা অবনতি হলে রাতে ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান।
ওসি আরো বলেন, লাশ পোষ্টমর্টেমের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এছাড়া ঘাতক ট্যাংকারটি পুলিশ জব্দ করেছে। চালক পালিয়ে গেলেও তাকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও ওসি জানান।

মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫

মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

আরও...