আগামী রোববার (২৮ জুন) থেকে বাংলাদেশিদের জন্য ভারতের পর্যটন ভিসা চালু হবে বলে জানিয়েছেন ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর যমুনায় ভারতীয় ভিসা সেন্টারে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৫শে জুন ২০২৬ বিকাল ০৫:৩২
২৯
আগামী রোববার (২৮ জুন) থেকে বাংলাদেশিদের জন্য ভারতের পর্যটন ভিসা চালু হবে বলে জানিয়েছেন ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর যমুনায় ভারতীয় ভিসা সেন্টারে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, আপনারা দেখতেই পাচ্ছেন, আমি সোজা এসেই রাষ্ট্রপতির কাছে আমার পরিচয়পত্র (ক্রেডেনশিয়াল) পেশ করেছি এবং তিনি তা গ্রহণ করেছেন। আমি রাষ্ট্রপতি এবং বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞ।
তিনি বলেন, যখন বর্ডারে আপনাদের মুখোমুখি হয়েছি, ওই সময় প্রথম প্রশ্ন আমাকে করা হয়েছিল, ভিসার কি হবে? ওই জিনিসটা আমার মাথায় ছিল যে, ভিসা সবচেয়ে ইম্পর্টেন্ট কেন মানুষের জন্য।
তিনি আরও বলেন, অনেক বাচ্চারা আসে, বাচ্চার জন্য একটা আলাদা ঘর দরকার। আলাদা ঘর যেখাণে বাচ্চাদের জন্য খেলনা, বাচ্চাদের জন্য কিছু খাওয়া দাওয়া ব্যবস্থা থাকবে। একটু যদি ওয়েট করতে হয়, বাচ্চাদের অনেক সমস্যা হয়। যারা হুইলচেয়ারে আছে ওদের জন্য র্যাম্পের যদি দরকার হয়।
হাইকমিশনার বলেন, আমি মোটামুটি অনেক খুশি যে, আমি ফ্যাসিলিটিটা দেখলাম, সত্যি আমাকে ভালো লাগল। আমাদের অনেক ফ্যাসিলিটি যা প্রাইভেট সেক্টরে আছে কলকাতায়, ওইসব থেকে আমি ভাবলাম যে এখানটা খুবই ভালো। কিন্তু সব জিনিসে একটা ইমপ্রুভমেন্ট করাই যায়। তাহলে আজকে আমি যা বললাম, যে নরমাল ট্যুরিস্ট ভিসা, ওই ট্যুরিস্ট ভিসা ওপেন, যে নরমালসি আছে ওইটা করে দিলাম আর ওইটা শুরু হবে ২৮ জুন থেকে। ওই নরমাল ভিসা অপারেশন যাকে বলে ফর ট্যুরিস্ট ভিসা। মেডিকেল ভিসা তো ইমার্জেন্সিতে আগেই সাবমিট হতো ওইটা চলবে। এখনি পাঁচ জায়গা আমি নামটা পড়ে দিলাম পাঁচ সেন্টারে হবে। কিন্তু আস্তে আস্তে আমি ওই সেন্টারগুলো যা আগে ছিল ওইটা বাড়াবো।
তিনি আরও বলেন, আমার পক্ষ থেকেও এটা প্রথম জিনিসটা আমি যা করলাম হাই কমিশনার হিসেবে। এর আগে তো আমি করতে পারতাম না, প্রথম জিনিসটা এইটা করলাম, আমি অনেক খুশি। আর আশা করি যে এখানটা সাধারণ মানুষও খুশি হবেন। আর মাঝেমাঝে আমি এখানটা আসব, ইন্সপেক্ট করব, লোকেদের কথা শুনব, ওদের যা সাজেশন হবে, সেটা শুনবো। আপনারা তো সাংবাদিক, আপনাদের যদি সাজেশন থাকে, সেই সাজেশন আমি শুনবো।
নব নিযুক্ত হাই কমিশনার বলেন, অনেক মেডিকেল পেশেন্ট আসে, ওদের সবচেয়ে ভালো সুবিধে কিভাবে আমরা করতে পারি। যার বাড়িতে রোগী আছে, তারাই জানে যে কষ্ট কি হয়। সাধারণ মানুষ বুঝতে পারবে না। আমাদের সবার মা, বোন, বাবা সবাই আছে, আমরা জানি যে রোগীর কি প্রবলেম হয়।
বৃহস্পতিবার (২৫ জুন) রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে পরিচয় পত্র পেশ করেন দীনেশ ত্রিবেদী। এরপরেই আইভ্যাক ভিসা সেন্টার পরিদর্শন করেন তিনি। ভিসা সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন তিনি।
এর আগে গত ১২ জুন দীনেশ ত্রিবেদী ভারতীয় হাইকমিশনার হিসেবে বাংলাদেশে আসেন।
তিস্তা ও নদী ব্যবস্থাপনায় চীনের সহযোগিতা চান প্রধানমন্ত্রী
দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী
রাষ্ট্রপতির কাছে ভারতের নবনিযুক্ত হাইকমিশনারের পরিচয়পত্র পেশ
গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২৮ জুন
৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করল ১১ দলীয় জোট
সুরঞ্জিতকে হত্যাচেষ্টা মামলায় আরিফুল-বাবর ও গউছরা খালাস
তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে
মেসি-রোনালদোর চেয়ে যেখানে যোজন যোজন পিছিয়ে নেইমার
ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ১০ ভূমিকম্প: প্রাণ গেছে লাখো মানুষের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক