অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৮ই অক্টোবর ২০২৬ | ২২শে আশ্বিন ১৪৩৩


ভোলায় এএসআই নিয়োগের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই সম্পন্ন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৫শে জুন ২০২৬ সকাল ১০:২২

remove_red_eye

১৬১

বাংলার কণ্ঠ প্রতিবেদক : “সেবার ব্রতে চাকরি” স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ উপলক্ষে ভোলা জেলা পুলিশ লাইন্সে প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ জুন) সকাল ৮টা থেকে শুরু হওয়া এ কার্যক্রমে প্রিলিমিনারি স্ক্রিনিংয়ে উত্তীর্ণ ভোলা জেলার প্রার্থীরা অংশগ্রহণ করেন। নিয়োগ বোর্ডের চেয়ারম্যান হিসেবে উপস্থিত ছিলেন ভোলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।
এসময় পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হিসেবে পুলিশ সুপার (ট্রেনিং) মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী ও অতিরিক্ত পুলিশ সুপার (এলআইসি) সুমন আহমেদ শাওন উপস্থিত ছিলেন। এছাড়া নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা দায়িত্ব পালন করেন।

পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার বলেন, নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও মেধাভিত্তিকভাবে পরিচালিত হচ্ছে। তিনি উত্তীর্ণ প্রার্থীদের কোনো ধরনের দালালচক্র বা আর্থিক লেনদেন থেকে বিরত থাকার নির্দেশনা দেন এবং পরবর্তী ধাপের পরীক্ষার জন্য যথাসময়ে প্রস্তুত থাকার আহ্বান জানান।