দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ২৫শে জুন ২০২৬ সকাল ১০:১২
৭৯
দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে পারভেজ নামে এক প্রবাসী ও তার অসহায় পরিবারকে মানবপাচার মামলায় ফাঁসিয়ে হয়রানি ও অর্থ দাবির অভিযোগ উঠেছে। উপজেলার চরপাতা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বকশী হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার বর্তমানে আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।
ভুক্তভোগী আলাউদ্দিন হাওলাদার অভিযোগ করে জানান, তার ছেলে পারভেজ ওমান প্রবাসী। সেই সুবাদে প্রতিবেশী আইয়ুব আলী ও তার জামাতা ডালিমের অনুরোধে ২০২৩ সালে পারভেজের মাধ্যমে আইয়ুব আলীর ছেলে সবুজকে ওমানে নেওয়া হয়। ওমানে যাওয়ার কয়েক মাস পর সবুজ একটি ভালো চাকরি পেলে কাউকে কিছু না বলে আত্মগোপনে গিয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ করে তার বাবার মাধ্যমে পারভেজের পরিবারকে টাকার জন্য চাপপ্রয়োগ করেন।
তিনি আরও জানান, এর কিছুদিন পর হঠাৎ করে সবুজকে নিখোঁজ দাবি করে তার বাবা আইয়ুব আলী ভোলায় মানবপাচার অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন। মামলায় তার ছেলে পারভেজ ও তাকে আসামি করা হয়। পরে তার কাছ থেকে ৫ লাখ টাকা দাবি করা হয় বলেও অভিযোগ করেন তিনি। এসব ঘটনা ও মামলার চাপের কারণে তিনি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। এ ঘটনায় আমি প্রশাসনের কাছ সঠিক বিচার দাবি করছি।
ওমান প্রবাসী পারভেজ বলেন, “সম্প্রতি আমি সবুজকে খুঁজে বের করে তার একটি ভিডিও ধারণ করি এবং সেটি বাংলাদেশে তার পরিবারের কাছে পাঠাই। পরে সবুজকে তার পরিবারের সঙ্গে ভিডিও কলে কথাও বলানো হয়। এর আগেও সবুজ আত্মগোপনে থাকা অবস্থায় পরিবারের কাছে টাকা পাঠিয়েছিল। এরপরও পরিকল্পিতভাবে ৫ লাখ টাকা আদায়ের উদ্দেশ্যে আমার ও আমার বাবার বিরুদ্ধে মামলা করা হয়ে। এ তবে অভিযোগ অস্বীকার করে সবুজের বাবা আইয়ুব আলী বলেন, “আমার ছেলের সাথে আমাদের কথা হয়। আলাউদ্দিন হাওলাদার ও তার ছেলে পারভেজ আমাদের বিভিন্নভাবে হয়রানি করেছে। সে কারণেই আমি মামলা করেছি।”
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম জানান, এ ঘটনায় ভিকটিমকে উদ্ধারের চেষ্টা চলছে। পরবর্তী তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
লালমোহনে গজারিয়া বাজারে হোটেলে হামলা-ভাঙচুর লুটের অভিযোগ
মনপুরায় জনজীবন বিপর্যস্ত, পানিবন্দি ২০ হাজার মানুষ; রয়েছে তীব্র খাদ্যসংকট
সংসদে নতুন দায়িত্ব পেলেন হাফিজ ইব্রাহিম
চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশিত ১০ পদক্ষেপ
চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত
দেশের ১৪ অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস
শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী
দুই দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম
বৃষ্টির অজুহাতে সবজির বাজার চড়া, আগের দামেই বিক্রি হচ্ছে মুরগি
হাজার কোটি টাকা গিলে খাচ্ছে জলাবদ্ধতা!
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক