লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৫শে জুন ২০২৬ সকাল ১০:১০
১২৬
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে এক ব্যবসায়ীকে অপহরণ করে মারধর এবং চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মো. আল-আমিন লালমোহন থানায় একাধিক ব্যক্তির বিরুদ্ধে লিখিত এজাহার দায়ের করেছেন।
এজাহারে উল্লেখ করা হয়, আল-আমিন বদরপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রায়রাবাদ গ্রামে নিজ বাড়ির দরজায় মুদি ব্যবসা করে আসছেন। কিছুদিন আগে পাশ্ববর্তী ফরাজগঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাতানী এলাকার মোঃ সাকিল, মোঃ জামাল, মোঃ আলাউদ্দিন চৌধুরী, মোঃ ফারুকসহ কয়েকজন আল-আমিনের দোকানে নিয়মিত যাতায়াত করতে থাকে। এক পর্যায়ে ব্যবসায়ী আল আমিনের কাছে অভিযুক্তরা প্রথমে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে বিভিন্ন সময় তাকে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
লিখিত অভিযোগে বলা হয়, গত ১৬ জুন ২০২৬ রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে অভিযুক্তরা মোবাইল ফোনে ডেকে তাকে ফারাজগঞ্জ ইউনিয়নের সাতানি বাজার এলাকায় নিয়ে যান। সেখানে চাঁদার দাবিতে চাপ প্রয়োগ করা হয়। পরে তাকে আরেকটি স্থানে নিয়ে গিয়ে মারধর, লাথি ও কিল-ঘুষি মারা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, একপর্যায়ে অভিযুক্তরা তার কাছে ২ লাখ টাকা দাবি করেন এবং টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেন। ভুক্তভোগীর দাবি, স্থানীয় লোকজন এগিয়ে এলে তিনি উদ্ধার পান। পরে চিকিৎসা গ্রহণ করেন এবং আইনি প্রতিকার চেয়ে লালমোহন থানায় অভিযোগ দায়ের করেন।
লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. অলিউল ইসলাম জানায়, লিখিত এজাহার পাওয়ার পর মামলা নেওয়া হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত একজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩
ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১
ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ
মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন
চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি
চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত