বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৩শে জুন ২০২৬ রাত ১০:২২
১৬৭
এইচ আর সুমন : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের কর্মকাণ্ডের প্রতিবাদে ও শেখ হাসিনার বিচারের দাবিতে ভোলা শহরে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে যুব দল,সেশ্চাসেবক দল, শ্রমিক দল ,ছাত্রদল ও বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার সকালে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকালে সকাল থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা যায়।
এছাড়াও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের অব্যাহত সশস্ত্র চোরাগুপ্ত মিছিল এর মাধ্যমে জনমনে ভীতিকর পরিস্থিতি সৃষ্টির প্রতিবাদে ও দেশদ্রোহী ও খুনি শেখ হাসিনার দ্রুত বিচারের দাবিতে ভোলায় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল , যুবদল,বিক্ষোভ মিছিল করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এই কর্মসূচীতে উপস্থিত জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান মাসুদ, ভোলা জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল আল রাসেল , সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ রুবেল, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সাজ্জাদ হোসেন মুন্না, সিনিয়র যুগ্ম সম্পাদক জাকারিয়া মঞ্জ যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেনসহ অন্যন্যরা।

এ কর্মসূচিকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সতর্ক অবস্থানে ছিল পুলিশ। এর আগে সোমবার রাতেও একই দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বিএনপি নেতারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের আত্মত্যাগের বিষয়টি এখনো জাতির সামনে রয়েছে। এ অবস্থায় আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের কোনো ধরনের তৎপরতা মেনে নেওয়া হবে না। তারা অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। এসব অপচেষ্টা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে বলেও হুঁশিয়ারি দেন তারা। তবে কর্মসূচি চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শহরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত