বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৩শে জুন ২০২৬ সকাল ১০:০৭
১৪৭
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা জেলা শহরের চরনোয়াবাদ এলাকায় ষাটোর্ধ্ব বয়সী বৃদ্ধাকে ধর্ষণের ঘটনায় সোমবার দুপুরে অভিযুক্ত সজীবকে পশ্চিম ইলিশা তুলাতুলি এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। সজিব পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে গা ঢাকা দেয়। ওই যুবক মাদকাসক্ত বলে জানান স্বজনরা। রোববার অধিক রক্তক্ষরণ ও গুরুতর অসুস্থ অবস্থায় ভিকটিমকে জেলা সদরের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয় । অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।
শনিবার (২০ জুন) গভীর রাতে ধর্ষনের শিকার হয়েছে ওই বৃদ্ধা। হাসপাতালে ভর্তির পরেই বিষয়টি প্রকাশ্যে আসে।
ভোলা থানার ওসি মোঃ মনিরুল ইসলাম জানান, চাঞ্চল্যকর এমন ঘটনায় সামাজিকভাবে তোলপাড় শুরু হয়। পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছারের নির্দেশে অভিযুক্তকে আটকে পুলিশের টিম মাঠে সাড়াশি অভিযান চালায়। ওসি’র নেতৃত্বে এসআই নাইমুল ইসলামসহ পুলিশ টিম পশ্চিম ইলিশার তুলাতুলি এলাকায় এক আত্মীয়র বাড়ি থেকে সজিবকে আটক করে । পরে তাকে পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
স্থানীয় সূত্র জানায়, বৃদ্ধা তার পুত্রবধূকে নিয়ে শহরের কালীখোলা এলাকার বাড়িতে বসবাস করেন। তার স্বামী মারা গেছেন এবং একমাত্র ছেলে বিদেশে থাকেন। শনিবার রাতে পুত্রবধূর ছোট ভাই সজীব তেলি তাদের বাসায় বেড়াতে আসেন। রাতে খাবার শেষে পুত্রবধূ, তার ভাই ও পুত্রবধর শ্বাশুড়ি বৃদ্ধা আলাদা কক্ষে ঘুমিয়ে পড়েন। অভিযোগ রয়েছে, রাতের কোনো এক সময় বৃদ্ধাকে ধর্ষণ করা হয়। পুত্রবধূর ছোট ভাই সজীব তেলিই এ ঘটনার সঙ্গে জড়িত বলে জানান বোন।
ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আরাফাত রহমান জানান, গুরুতর অবস্থায় ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার প্রয়োজনীয় চিকিৎসা চলছে। পাশাপাশি ডিএনএ টেস্টসহ প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। ২৫০ শয্যা হাসপাতালের তত্বাবধায়ক ডাক্তার তৈয়বুর রহমান জানান, রক্ত দেয়াসহ সময়মত চিকিৎসা দেয়ায় বৃদ্ধার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।এিমন ঘটনায় বিস্ময় প্রকাশ করেন ডাক্তার তৈয়ব। এদিকে এমন ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ধিক্কার জানানো হয়। অভিযুক্তকে সর্বোচ্চ শাস্তি দেয়ার দাবি জানানো হয়।
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি
১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান
শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত