অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩


রাজস্ব ঘাটতি, মূল্যস্ফীতি ও বিনিয়োগ সংকটে চ্যালেঞ্জে বাজেট: সিপিডি


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২১শে জুন ২০২৬ বিকাল ০৪:১৬

remove_red_eye

৯৯

বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে রাজস্ব ঘাটতি, মূল্যস্ফীতির চাপ, কম বেসরকারি বিনিয়োগ এবং সামষ্টিক অর্থনৈতিক অনিশ্চয়তা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। 

সংস্থাটি বলেছে, বাজেটে নির্ধারিত উচ্চ প্রবৃদ্ধির লক্ষ্য অর্জনে অর্থনীতির বিদ্যমান সংকটগুলো মোকাবিলা করা জরুরি।

রোববার (২১ জুন) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সিপিডি বাজেট সংলাপে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

সংলাপে নীতিনির্ধারক, ব্যবসায়ী নেতা, শিক্ষাবিদ, উন্নয়নকর্মী, নাগরিক সমাজের প্রতিনিধি ও সাধারণ নাগরিকরা অংশ নেন। সেখানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। 

তিনি বলেন, বাজেটের সামষ্টিক অর্থনৈতিক লক্ষ্যমাত্রাগুলো আশাবাদী হলেও বাস্তবায়নের ক্ষেত্রে বড় ধরনের চ্যালেঞ্জ রয়েছে। রাজস্ব আদায়, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

2

ড. ফাহমিদা খাতুন বলেন, বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৬ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। তবে আগের অর্থবছরের প্রবৃদ্ধি পরিস্থিতি, বেসরকারি বিনিয়োগের ধীরগতি, ব্যাংক খাতের সংকট ও অর্থনৈতিক চাপ বিবেচনায় এ লক্ষ্য অর্জন কঠিন হতে পারে। বর্তমানে অর্থনীতিতে বড় রাজস্ব ঘাটতি, মূল্যস্ফীতির চাপ, কম বেসরকারি বিনিয়োগ, ব্যাংক খাতে খেলাপি ঋণ ও তারল্য সংকট রয়েছে। এসব সমস্যা সমাধানে রাজস্ব ব্যবস্থাপনা শক্তিশালী করা, বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি এবং সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া প্রয়োজন।

মূল প্রবন্ধে তিনি উল্লেখ করেন, বাজেটে রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা ধরা হয়েছে। তবে বিদ্যমান রাজস্ব আদায়ের প্রবণতা বিবেচনায় এই লক্ষ্য অর্জন বড় চ্যালেঞ্জ হবে। করের আওতা বাড়ানো এবং রাজস্ব ব্যবস্থাপনায় কার্যকর সংস্কারের ওপর গুরুত্ব দিতে হবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে খাদ্য সরবরাহ, জ্বালানি ব্যবস্থাপনা, কার্যকর মুদ্রানীতি এবং উৎপাদনমুখী সরকারি ব্যয় নিশ্চিত করা প্রয়োজন।

 

তিনি আরও বলেন, এডিপিতে বড় বরাদ্দ দেওয়া হলেও প্রকল্প বাস্তবায়নের সক্ষমতা বাড়ানো না গেলে প্রত্যাশিত সুফল পাওয়া যাবে না। FY27 সালের এডিপি বরাদ্দ ৩ লাখ কোটি টাকা হলেও অতীতের বাস্তবায়ন ঘাটতি, প্রকল্পে বিলম্ব ও ব্যয় বৃদ্ধির বিষয়গুলো বিবেচনায় নিতে হবে।

সিপিডির সম্মানিত ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান সংলাপে সভাপতিত্বে সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ আবদুর রহিম সাকি এমপি এবং সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

আলোচনায় অংশ নেন পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান, বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বাবু, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানউল্লাহ, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ এবং রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের (র‌্যাপিড) চেয়ারম্যান ড. মোহাম্মদ এ রাজ্জাক প্রমুখ।





ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও...