অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

ভোলা ডেভেলপমেন্ট ফোরাম’র জেলা কমিটি গঠন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২০শে জুন ২০২৬ রাত ১০:৫৭

remove_red_eye

৯০

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার সার্বিক উন্নয়ন, জনদুর্ভোগ নিরসন এবং বিভিন্ন সামাজিক দাবি আদায়ে নিরলসভাবে কাজ করে যাওয়া সামাজিক সংগঠন ‘ভোলা ডেভেলপমেন্ট ফোরাম’ (বিডিএফ) ভোলা জেলা শাখার সাধারণ সভা ও নতুন কমিটি গঠন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২০ জুন ২০২৬) ভোলা শহরের কালিবাড়ি রোডের সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে আগামী ২০২৬-২৯ কার্যকালের জন্য নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়েছে।
কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতি ও আলোচনা ভোলা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাকসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা ডেভেলপমেন্ট ফোরাম কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি লায়ন আবুল কাশেম এম.জে.এফ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ভোলা ডেভেলপমেন্ট ফোরাম কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক এম জহিরুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো: মিজানুর রহমান এবং বরিশাল বিভাগীয় সমন্বয়কারী মো: রাজিব হায়দার।
সভায় বক্তারা বলেন, "ভোলা ডেভেলপমেন্ট ফোরাম ভোলার মানুষের অধিকার ও সার্বিক উন্নয়নে দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভোলার নদী ভাঙন রোধ, ফেরি সংকট নিরসন, ভোলা মেডিকেল কলেজ স্থাপন, বহু প্রতীক্ষিত ভোলা-বরিশাল সেতু নির্মাণ এবং ভোলার বিদ্যুৎ সমস্যাসহ বিভিন্ন ন্যায্য দাবি ও উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে এই সংগঠন রাজপথে ও নীতি-নির্ধারণী মহলে সোচ্চার ভূমিকা পালন করছে।" নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন কমিটির হাত ধরে আগামী দিনে ভোলার উন্নয়নমুখী আন্দোলন আরও বেগবান হবে।
২০২৫-২০২৬ সালের জন্য ‘ভোলা ডেভেলপমেন্ট ফোরাম’ (বিডিএফ) ভোলা জেলা শাখার নির্বাচিত নেতৃবৃন্দ হলেন, সভাপতি মোঃ রাজিব হায়দার, সিনিয়র সহ-সভাপতি মাকসুদুর রহমান, সহ-সভাপতি মোঃ রিয়াদ হোসেন, মো: মেহেদী হাসান সুমন, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ হোসাইন, সহ-সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো: পারভেজ রানা, সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, অর্থ সম্পাদক ইকবাল হোসেন রিপন, দপ্তর সম্পাদক মোঃ আলাউদ্দিন, প্রচার সম্পাদক সাংবাদিক এম শাহরিয়ার ঝিলন, শিক্ষা ও সাহিত্য সম্পাদক নাজিউর রহমান নাইম, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক প্রভাষক আমিনুল ইসলাম সুমন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ রিয়াজুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক আবদুর রহিম, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ রিয়াজ হোসেন, নির্বাহী সদস্য মোঃ হারুন।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ভোলার জেলাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছেন এবং ভোলার উন্নয়নে নিজেদের উৎসর্গ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

আরও...