অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

লালমোহনে কোস্ট গার্ডের অভিযানে ৩ লাখ ৬০ হাজার টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২০শে জুন ২০২৬ রাত ১০:৫২

remove_red_eye

৭৯

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পলিথিন মজুদের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানাও করা হয়।

শনিবার (২০ জুন) দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত কোস্ট গার্ড আউটপোস্ট লালমোহন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আলম সুপার মার্কেট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে ওই এলাকার একটি গোডাউন তল্লাশি করে প্রায় ৩ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ১ হাজার ৪৪০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় নিষিদ্ধ পলিথিন মজুদ রাখার দায়ে মালিকপক্ষের কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জব্দকৃত নিষিদ্ধ পলিথিন পরবর্তী ব্যবস্থা গ্রহণ ও ধ্বংসের জন্য ভোলা পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, পরিবেশ রক্ষা ও পলিথিনের ক্ষতিকর ব্যবহার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম।

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

আরও...