অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

আমি না থাকলে ইসরায়েল চূর্ণবিচূর্ণ হয়ে যেত: ট্রাম্প

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২০শে জুন ২০২৬ বিকাল ০৪:৪৫

remove_red_eye

১৬৭

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা ও তার নেতৃত্ব না থাকলে ইসরায়েল বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়ত। একই সঙ্গে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে ইসরায়েলের নিরাপত্তা ও সামরিক সক্ষমতার পেছনে যুক্তরাষ্ট্রের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সাম্প্রতিক এক বক্তব্যে ট্রাম্প বলেন, আমার হস্তক্ষেপ না থাকলে ইসরায়েল চূর্ণবিচূর্ণ হয়ে যেত।

তিনি জানান, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইসরায়েলকে অত্যাধুনিক অস্ত্র, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সামরিক সহায়তা দিয়ে আসছে।

এসব সহায়তার ফলে দেশটি নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হয়েছে বলে দাবি করেন তিনি।

ট্রাম্প বলেন, ইসরায়েলের ব্যবহৃত অনেক গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সরঞ্জাম ও সামরিক প্রযুক্তি যুক্তরাষ্ট্রের দেওয়া।

এর মধ্যে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং কৌশলগত বোমারু বিমানের সহায়তার কথাও উল্লেখ করেন তিনি।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে নিজের সম্পর্ক নিয়েও কথা বলেন ট্রাম্প।

তিনি জানান, নেতানিয়াহুর সঙ্গে তাঁর সম্পর্ক ভালো এবং দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, নেতানিয়াহু নিজেও স্বীকার করবেন যে এসব অস্ত্র ও প্রতিরক্ষা সক্ষমতার বড় অংশ যুক্তরাষ্ট্রের সহায়তায় এসেছে।

ট্রাম্প আরও দাবি করেন, ইসরায়েল তার মতামত ও পরামর্শকে গুরুত্ব দেয়। তবে তিনি মনে করেন, কিছু বিষয়ে নেতানিয়াহুকে আরও সংযত থাকা প্রয়োজন।

তিনি বলেন, তারা আমার কথা শুনবে। তবে আমাদের নেতানিয়াহুকেও কিছুটা সংযত রাখতে হবে।

ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্ক নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা চলছে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...