মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ১৯শে জুন ২০২৬ সন্ধ্যা ০৬:০৮
১৭৮
মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় খালসংলগ্ন একটি স্লুইস গেটের পানিতে ডুবে নিখোঁজ হওয়ার প্রায় ২৭ ঘণ্টা পর মাদ্রাসা ছাত্র মাহিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের মাঝেরঘাট (বেইজ্জার খাল) এলাকার স্লুইস গেট থেকে প্রায় ১০০ মিটার দূরে খালপাড়ের গাছের ঝোপে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে খবর দিলে পুলিশ মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করে।
এর আগে বৃহস্পতিবার সকাল থেকে মনপুরা ফায়ার সার্ভিসের সদস্যরা নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে অভিযান পরিচালনা করেন। বিকেল থেকে কোস্টগার্ড ভোলা দক্ষিণ জোনের সদস্যরাও উদ্ধার অভিযানে অংশ নেন। দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও তারা তাকে খুঁজে পাননি।
জানা যায়, বুধবার বিকেল ৪টার দিকে বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে গিয়ে মাঝেরঘাট খালসংলগ্ন স্লুইস গেটের পানিতে তলিয়ে যায় মাহিন (১০) নামে ওই শিক্ষার্থী। তিনি মাঝেরঘাট নুরানী মাদ্রাসার তৃতীয় জামাতের ছাত্র এবং উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামের মো. মামুনের ছেলে। মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বৃহস্পতিবার রাতে নিখোঁজ মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত