অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ভোলায় ইসলামী ব্যাংকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে জুন ২০২৬ বিকাল ০৪:২২

remove_red_eye

১৮০

বাংলার কণ্ঠ প্রতিবেদক : গ্রাহকসেবা উন্নয়ন, শরিয়াহভিত্তিক ব্যাংকিং কার্যক্রমের সম্প্রসারণ এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যের বিকাশে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ভোলা শাখার উদ্যোগে সম্মানিত উলামায়ে মাশায়েখ, বিশিষ্ট ব্যবসায়ী ও গ্রাহকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) ভোলা শাখা কার্যালয়ে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব গোলাম নবী আলমগীর।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র শাখার সেকেন্ড অফিসার ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ হোসেন, প্রিন্সিপাল অফিসার (বিনিয়োগ বিভাগ) মাসুদুল হক মাসুদ এবং বাংলাবাজার শাখার ইনচার্জ মো. নজরুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক ভোলা শাখার প্রধান মুহাম্মদ মোবাশ্বের।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দেশের অন্যতম বৃহৎ শরিয়াহভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান হিসেবে দীর্ঘদিন ধরে গ্রাহকদের আস্থা অর্জন করে আসছে। আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবার পাশাপাশি মানবকল্যাণমূলক কর্মকাণ্ডেও প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
সভায় ব্যাংকের সেবার মানোন্নয়ন, গ্রাহকসেবা আরও সহজ ও গতিশীল করা, আমানত ও বিনিয়োগ কার্যক্রম সম্প্রসারণ এবং স্থানীয় উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ সৃষ্টির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রধান অতিথি আলহাজ্ব গোলাম নবী আলমগীর বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে ইসলামী ব্যাংকের অবদান উল্লেখযোগ্য। তিনি গ্রাহকবান্ধব সেবা নিশ্চিতের পাশাপাশি সমাজকল্যাণমূলক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত উলামায়ে মাশায়েখ, ব্যবসায়ী ও সুধীজন ইসলামী ব্যাংকের বিভিন্ন সেবামূলক উদ্যোগের প্রশংসা করেন এবং গ্রাহকদের প্রত্যাশা পূরণে সেবার মান আরও উন্নত করার পরামর্শ দেন।
অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক প্রতিনিধি, আলেম-ওলামা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের মতবিনিময় সভা ব্যাংক ও গ্রাহকের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা এবং অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করবে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...