বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৮শে সেপ্টেম্বর ২০২০ রাত ১১:০১
৭৭৪
এমপি শাওনের উদ্দ্যোগে ব্যতিক্রমী আয়োজন
হাসিব রহমান/জুন্নু রায়হান,চর কচুয়াখালী থেকে ফিরে : জান্নাত বেগম। তার আড়াই বছরের শিশু কন্যা সুমাইয়াকে কোলে নিয়ে মুখে একরাশ হাসি। তার হাতে নুতন শাড়ী এবং দুপুরের খাবারের প্যাকেট। শিশু সুমাইয়ার হাতে কেক। লাজুক হাসি তার চোখে মুখে। সোমবার ভোলার লালমোহন উপজেলার তেঁতুলিয়া নদীর মধ্যবর্তী দুর্গম চর কচুয়াখালীতে জান্নাত বেগমের মত কয়েক শত পরিবার প্রধানমন্ত্রীর জন্ম দিনের উৎসবে অংশ নিয়ে হাসি আনন্দে এভাবেই দিনটি কাটিয়েছেন। ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে ওই চরে প্রথম বারের মত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্ম দিনের উৎসব পালন করেন। এতে গোটা চরে উৎসবের আমেজ বিরাজ করে।
লালমোহন সদর থেকে সকাল ১০টায় ৩ তলা বিশিষ্ট একটি লঞ্চে করে প্রায় দুই হাজার নেতাকর্মী কচুয়াখালী চরের উদ্দেশ্যে যাত্রা করে। বেলা সাড়ে ১১ টায় কচুয়াখালীর চরে এমপি শাওন পৌছলে হাজার হাজার নেতাকর্মী ¯েøাগনে মুখরিত হয়ে ওঠে তেঁতুলিয়ার তীর। এ সময় নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে জন্ম দিনের শুভেচ্ছা জানিয়ে ¯েøাগান দেন। চরের অবহেলিত সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওন কেক কেটে তাদের মুখে তুলে দেন। একই সাথে চরবাসীর মাঝে মাক্স, নতুন শাড়ী, লুঙ্গি ও দুপুরে রান্না করা খাবারের প্যাকেট বিতরণ করেন। খাবার ও শাড়ি পেয়ে চরের রিনা বেগম জানান, তাদের আনন্দের সীমা নেই। এই চরে এমন আনন্দ উৎসব আগে আর হয়নি। তিনি আরও জানান, তারা এই চরের সরকারি আদর্শ গ্রামের ঘরে থাকেন। প্রধানমন্ত্রীর জন্ম দিনের এমন আনন্দ উৎসব তিনি জীবনে কখনো দেখেন নি। তার মত বহু নারী পুরুষের একই রকম অনুভূতি। এ ধরণের ব্যতিক্রম আয়োজন করায় চরবাসী এলাকার এমপি নুরুন্নবী চৌধুরী শাওনকে ধন্যবাদ জানান। তারা জানান, সরকারের নতুন ঘর পেয়েছেন। তবে দুর্গম চরে বসবাস করতে গিয়ে তারা নানান সমস্যার মুখোমুখি হচ্ছেন। অধিকাংশ ঘরের ভিটির বালিমাটি জোয়ারের পানিতে ভাসিয়ে নিয়ে গেছে। হাট বাজার রাস্তাঘাট কিছুই নেই। নেই চিকিৎসার ব্যবস্থা। এদিকে বিশুদ্ধ খাবার পানির জন্য যেসব নলকূপ বসানো হয়েছে সেগুলো সচল নেই। পুকুর বা খালের পানিই তাদের একমাত্র ভরসা। চরে একটি স্কুল থাকলেও শিক্ষকের অভাবে পড়ালেখা হচ্ছে না। এ ছাড়া নতুন অপর একটি আদর্শ গ্রামে ঘর বরাদ্দ প্রক্রিয়া চূড়ান্ত না হওয়ায় ঘরগুলো নষ্ট হয়ে যাচ্ছে। ওই চরে রাস্তাঘাট নির্মাণসহ বাসযোগ্য করে গড়ে তোলার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এদিকে প্রধানমন্ত্রীর জন্মদিনের উৎসবে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নুরনবী চৌধুরী শাওন বলেছেন, মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন চরাঞ্চলের কোন মানুষ গৃহহীন থাকবে না। সবার মাথার উপর ছাদ বা চালার ব্যবস্থা করা হবে। প্রধানমন্ত্রীর এই ঘোষণা বাস্তবায়নের জন্য ইতিমধ্যেই লালমোহন তজুমদ্দিনের বিভিন্ন চরে আবাসন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। কয়েক শত গৃহহীন পরিবারকে ঘর দেয়া হয়েছে। এখন আর কোন ভূমিহীন মানুষ এসব এলাকায় গৃহহীন থাকবে না।
এ সময় তার সাথে ছিলেন, লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওল্দার,সহ সভাপতি দিদারুল ইসলাম অরুন,পৌর আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল প্রমুখ।
আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল
যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী
জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী
ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ
সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা
খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল
বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী
একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক