বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৮ই জুন ২০২৬ বিকাল ০৫:৪৪
৫৯
দেশের বাজারে প্রথমবারের মতো ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ভ্যাটসহ ভালো মানের প্রতি ভরির স্বর্ণালঙ্কারের দাম কমেছে ৯ হাজার ১৩ টাকা।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, স্বর্ণালঙ্কারে ওপর নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করে ভরিপ্রতি ২ হাজার ৫০০ টাকা ভ্যাট নির্ধারণ করে এই দাম নির্ধারণ করা হয়েছে। এর ফলে এখন থেকে স্বর্ণালঙ্কার কিনতে ক্রেতাদের বাধ্যতামূলক ভ্যাট দিতে হবে।
এর আগে বাজুস শুধু সোনার দাম নির্ধারণ করে দিতো। বাজুস নির্ধারিত দামের ওপর ৫ শতাংশ ভ্যাট যোগ করে স্বর্ণালঙ্কার বিক্রির নিয়ম ছিল। তবে অনেক বিক্রেতা ভ্যাট না নিয়েই স্বর্ণালঙ্কার বিক্রি করতেন। যেটা আইনগতভাবে অবৈধ।
এখন বৈধভাবে স্বর্ণালঙ্কার বিক্রি করতে হলে বিক্রেতাদের বাধ্যতামূলকভাবে ক্রেতাদের কাছ থেকে ভ্যাটের টাকা নিতে হবে। ফলে ভ্যাটের পরিমাণ কমলেও আগে যারা ভ্যাট ছাড়াই স্বর্ণালঙ্কার বিক্রি করতেন, এখন তারা কিছুটা বেশি দামে স্বর্ণালঙ্কার বিক্রি করবেন।
উদাহরণ হিসেবে বলা যায়, আগের নিয়ম অনুযায়ী এক ভরি সোনার দাম ১ লাখ টাকা নির্ধারণ করা হলে, ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম হতো ১ লাখ ৫ হাজার টাকা। তবে ভ্যাটের টাকা না নেওয়ায় কারণে অনেকেই এক ভরি স্বর্ণালঙ্কার ১ লাখ টাকায় বিক্রি করতেন। এখন ২ হাজার ৫০০ টাকা ভ্যাট যুক্ত করে স্বর্ণালঙ্কারের দাম নির্ধারণ করায় ভরি ১ লাখ ২ হাজার ৫০০ টাকা দিয়ে কিনতে হবে। ফলে ক্রেতাদের কিছুটা বাড়তি টাকা গুনতে হবে।
অবশ্য যারা বৈধভাবে ভ্যাট দিয়ে স্বর্ণালঙ্কার কেনেন বা বিক্রি করেন তাদের জন্য এখন লাভ হবে। কারণ, এখন দাম যতই হোক—ভরিতে ২ হাজার ৫০০ টাকার বেশি ভ্যাট নেওয়া যাবে না। এর ফলে বৈধ ক্রেতা-বিক্রেতাদের কাছে স্বর্ণালঙ্কারের নতুন দাম নির্ধারণের ফলে ভালো মানের এক ভরি স্বর্ণালঙ্কারের দাম কমেছে ৯ হাজার ১৩ টাকা।
এ বিষয়ে বাজুসের দায়িত্বশীল এক সদস্য জাগো নিউজকে বলেন, আগে যারা বৈধভাবে স্বর্ণালঙ্কার কিনতেন, তাদের জন্য নতুন নিয়মে সুবিধা হয়েছে। আর যারা ভ্যাট ফাঁকি দিতেন তাদের এখন একটু বেশি টাকা গুনতে হবে।
তিনি বলেন, দাম বেশি হওয়ায় আগে অনেক ক্রেতাই ভ্যাটের টাকা বাদ দিয়ে স্বর্ণালঙ্কার বিক্রি করতেন। এটা ছিল অবৈধ। এর মাধ্যমে সরকারের রাজস্ব ফাঁকি দেওয়া হতো। এখন ভ্যাট নির্ধারণ করে দেওয়ায় এবং বাজুস থেকে ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম নির্ধারণ করায় এই ফাঁকি দেওয়ার প্রবণতা কমবে বলে আশা করা যায়।
তিনি আরও বলেন, এই নিয়মের ফলে ভ্যাট ফাঁকি দেওয়া পুরোপুরি বন্ধ হবে এটা নিশ্চিত করে বলা যাবে না। কারণ, বিক্রেতারা চাইলে এখনো আগের মতো ভ্যাট বাদ দিয়ে স্বর্ণালঙ্কার বিক্রি করতে পারেন। তবে সেটা হবে অবৈধ। তাই অবৈধভাবে কেউ যেন স্বর্ণালঙ্কার বিক্রি করতে না পারেন, সেজন্য কঠোর মনিটরিং করতে হবে। তাহলেই ভ্যাট ফাঁকি দেওয়ার প্রবণতা বন্ধ হতে পারে।
বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টা থেকে বাজুস ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের দাম নির্ধারণ করেছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণালঙ্কারের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা। এতে ভরিতে দাম কমেছে ৮ হাজার ৪৯১ টাকা।
এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণালঙ্কারের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে ভরিতে দাম কমেছে ৬ হাজার ৯২০ টাকা।
আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণালঙ্কারের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা। এতে ভরিতে দাম কমেছে ৫ হাজার ১৭০ টাকা।
এর আগে গত ১৫ জুন সকাল ১০টা থেকে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা। এর সঙ্গে ৫ শতাংশ বা ১১ হাজার ৫২১ টাকা ভ্যাট যুক্ত হয়ে প্রতি ভরি স্বর্ণালঙ্কারের দাম নির্ধারিত হয় ২ লাখ ৪১ হাজার ৯৪৩ টাকা।
২১ ক্যারেটের এক ভরি সোনায় ৫ হাজার ২৪৯ টাকা বাড়িয়ে ২ লাখ ১৯ হাজার ৯৮৩ টাকা নির্ধারণ করা হয়। এর সঙ্গে ৫ শতাংশ বা ১০ হাজার ৯৯৯ টাকা ভ্যাট যুক্ত হয়ে প্রতি ভরি স্বর্ণালঙ্কারের দাম নির্ধারিত হয় ২ লাখ ৩০ হাজার ৯৮২ টাকা।
এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনায় ৪ হাজার ৪৯১ টাকা বাড়িয়ে দাম ১ লাখ ৮৮ হাজার ৫৪৯ টাকা নির্ধারণ করা হয়। এর সঙ্গে ৯ হাজার ৪২৭ টাকা ভ্যাট যুক্ত হয়ে প্রতি ভরি স্বর্ণালঙ্কারের দাম নির্ধারিত হয় ১ লাখ ৯৭ হাজার ৯৭৬ টাকা।
আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় ৩ হাজার ৬৭৫ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয় ১ লাখ ৫৩ হাজার ৫৫৭ টাকা। এর সঙ্গে ৭ হাজার ৬৭৮ টাকা ভ্যাট যুক্ত হয়ে প্রতি ভরি স্বর্ণালঙ্কারের দাম নির্ধারিত হয় ১ লাখ ৬১ হাজার ২৩৪ টাকা। আজ সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত এই দামেই স্বর্ণালঙ্কার বিক্রি হয়েছে।
ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম নির্ধারণ করা হলেও রুপার ক্ষেত্রে আগের নিয়মই রাখা হয়েছে। অর্থাৎ রুপার অলংকার কিনতে নির্ধারিত দামের ওপর ৫ শতাংশ ভ্যাট দিতে হবে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৩৬৫ টাকা।এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৩ হাজার ৩২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
আমলা নয়, ট্যাক্স নীতি তৈরিতে দক্ষদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী
জনগণের ঐক্যের কাছে কোনো ষড়যন্ত্র টিকবে না : ডা. জাহিদ
৩-৪ বছরের মধ্যে নিয়োগ পাবেন ২৫ হাজার মিডওয়াইফ
রাজস্ব ঘাটতি, মূল্যস্ফীতি ও বিনিয়োগ সংকটে চ্যালেঞ্জে বাজেট: সিপিডি
আ.লীগের কেউ বিশৃঙ্খলা করলে নিজেরাই ঝুঁকিতে পড়বে: র্যাব
পুলিশের গুলিতে আহত নয়নের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
তারেক রহমানের সফরে কি খুলবে মালয়েশিয়ার শ্রমবাজার?
হজের নিবন্ধনের সময় আরও এগিয়ে আনলো সৌদি, কতটা প্রস্তুত বাংলাদেশ?
সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক