অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


মনপুরায় চর থেকে লুট হওয়া ১৫ মহিষ উদ্ধার করলো পুলিশ


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ১৭ই জুন ২০২৬ রাত ১০:২৪

remove_red_eye

৩১৪

মনপুরা  প্রতিনিধি : ভোলার মনপুরার বিচ্ছিন্ন বইশা চর থেকে লুট হওয়া ১৫ মহিষ উদ্ধার করে পুলিশ।
মঙ্গলবার রাত ৮ টায় উপজেলার বিচ্ছিন্ন দুর্গম চর নিজাম থেকে লুট হওয়া মহিষগুলো উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেন ওসি মাজাহারুল ইসলাম।
তবে এই ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি বলে জানান তিনি।
বুধবার দুপুর উদ্ধার হওয়া মহিষগুলোর দেখাশুনাকারী বাতান পরিমল চন্দ্র দাস একজনকে আসামী করে থানায় মামলা করেন।

মহিষ লুট হওয়ার মামলার আসামী হলেন, মোঃ আবদুর রহিম। তিনি উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাসিন্দা হাবিব উল্লাহর ছেলে।
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, লুট হওয়া ১৫ মহিষ বিচ্ছিন্ন চরনিজাম থেকে উদ্ধার করা হয়েছে৷ থানায় মামলা হয়েছে।