অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩


চরফ্যাশনরে বতেুয়া খালে মৎস্য অভয়াশ্রম ঘিরে সম্ভাবনা


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৭ই জুন ২০২৬ রাত ১০:২৩

remove_red_eye

১৬৬

এআর সোহেব চৌধুরী, চরফ্যাশন : পুষ্টির চাহিদা পূরণ ও অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু কৃত্রিম নানা দূষণের কারণে প্রাকৃতিক জলাশয় কমে যাওয়ায় হুমকির মুখে পড়েছে দেশীয় প্রজাতির বিভিন্ন মাছ। প্রতিকূল এই পরিস্থিতিতে জলজ বৈচিত্র্যের সংরক্ষণ এবং দেশীয় মৎস্য প্রজাতির অবাধ প্রজনন ও বংশ বৃদ্ধি তথা মৎস্য উৎপাদন বৃদ্ধির মাধ্যমে খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের বেতুয়া খালে পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ) একটি যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেছে। 
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় পরিচালিত স্পেশাল প্রোগ্রাম-ডেভেলপমেন্ট (এগ্রিকালচার) প্রকল্পের আওতায় বাস্তবায়ন করা হয়েছে একটি প্রযুক্তিনির্ভর মৎস্য অভয়াশ্রম, যা ইতোমধ্যে স্থানীয় মৎস্যসম্পদ সংরক্ষণ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে শুরু করেছে।
এই অভয়াশ্রমের মূল লক্ষ্য হলো উন্মুক্ত জলাশয়ে মাছের নিরাপদ প্রজনন, বিচরণ ও বৃদ্ধি নিশ্চিত করা। এখানে মাছ ধরার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এবং বিভিন্ন প্রাকৃতিক উপকরণ ব্যবহার করে মাছের জন্য উপযোগী আবাসস্থল তৈরি করা হয়েছে। ফলে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ নিরাপদ পরিবেশে বংশবিস্তার করতে পারছে। অভয়াশ্রমের ব্যবহার হয়েছে আধুনিক প্রযুক্তির । অভয়াশ্রম এলাকায় স্থাপন করা হয়েছে সার্বক্ষণিক সিসি ক্যামেরা পর্যবেক্ষণ ব্যবস্থা, যার মাধ্যমে নিয়মিত নজরদারি চালানো হচ্ছে। ফলে অবৈধ মাছ আহরণ, অনুপ্রবেশ কিংবা অভয়াশ্রমের ক্ষতিসাধনের ঝুঁকি অনেকাংশে কমে এসেছে। প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থাপনা মৎস্যসম্পদ সংরক্ষণে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।
আছলাপুরের বেতুয়া খাল সংলগ্ন জেলে সম্প্রদায়ের বর্ষীয়ান জেলে শাজাহান মিয়ে বলেন, এই অভয়াশ্রমের ফলে মাছের বংশ বৃদ্ধি হইবো, আমাগো ভবিষ্যতের উপকার হইবো,বেতুয়া খাল পাড়ের জেলে সেলিম মিয়া বলেন, আমরা আগে মৎস্য নিয়ম কানুন বুঝতাম না, এফডিএর এই মাছের আভাস স্থানটি মাছের জন্য নিরাপদ এলাকা, এইখানে মাছের উৎপাদন বাড়লে আমরা খালে বেশি বেশি মাছ পাবো।
পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ)-এর মৎস্য কর্মকর্তা  কৃষিবিদ মোঃ সাইদুর রহমান বলেন,“উন্মুক্ত জলাশয়ে মাছের প্রাকৃতিক প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষার জন্য অভয়াশ্রম অত্যন্ত কার্যকর একটি পদ্ধতি। আমরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অভয়াশ্রমটির নিরাপত্তা নিশ্চিত করছি। সিসি ক্যামেরা পর্যবেক্ষণের ফলে অবৈধ মাছ শিকার অনেকাংশে নিয়ন্ত্রণে এসেছে এবং মাছের নিরাপদ আবাসস্থল গড়ে উঠেছে।”
এফডিএ-এর সিনিয়র প্রোগ্রাম সমন্বয়কারী শংকর চন্দ্র দেবনাথ বলেন,“মৎস্য সম্পদ সংরক্ষণে শুধু অবকাঠামো নির্মাণই যথেষ্ট নয়; স্থানীয় জনগণের মালিকানা ও অংশগ্রহণ নিশ্চিত করাও জরুরি। আমরা জেলে, কৃষক ও স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে অভয়াশ্রম ব্যবস্থাপনাকে একটি অংশগ্রহণমূলক মডেলে পরিণত করেছি। ফলে জনগণ নিজেরাই এই সম্পদ রক্ষায় এগিয়ে আসছেন।
এফডিএ-এর নির্বাহী পরিচালক মোঃ কামাল উদ্দিন বলেন, প্রযুক্তিনির্ভর মৎস্য অভয়াশ্রম ও আধুনিক জলজ সম্পদ ব্যবস্থাপনা ও জীববৈচিত্র্য সংরক্ষণে বর্তমানে দেশের একটি যুগান্তকারী পদক্ষেপ। মাছের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ও বিপন্ন প্রজাতির মাছ রক্ষা  প্রযুক্তির ব্যবহার, যেমনওয়াটার-এফিসিয়েন্ট ফার্মিং এবং সেন্সর-ভিত্তিক মনিটরিং, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই চরফ্যাশনের উপকূলীয় অঞ্চলে “পিকেএসএফ-এর সহযোগিতায় আমরা টেকসই মৎস্য ব্যবস্থাপনার একটি উদ্ভাবনী মডেল বাস্তবায়ন করছি। ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।”
চরফ্যাশন উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন,“উন্মুক্ত জলাশয়ে অভয়াশ্রম প্রতিষ্ঠা মৎস্য সম্পদ বৃদ্ধির একটি বৈজ্ঞানিক ও পরীক্ষিত পদ্ধতি। এফডিএ ও পিকেএসএফ-এর এই উদ্যোগ স্থানীয় জলাশয়ে দেশীয় মাছের প্রজনন ও সংরক্ষণে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আমরা আশাবাদী। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত প্রচেষ্টা এ ধরনের কার্যক্রমকে আরও ফলপ্রসূ করবে।”





ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

আরও...