অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


লালমোহনে ভ্রম্যমান গাজা ব্যবসায়ীর দুই মাসের কারাদন্ড


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৭ই জুন ২০২৬ রাত ০৮:৫৪

remove_red_eye

৪২৩

লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনে ২০ গ্রাম গাজাসহ আমির হোসেন নামের এক গাজা ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

বুধবার (১৭ জুন)  বিকেলে লালমোহন কোস্ট গার্ড ও থানা পুলিশ যৌথ অভিযানের মাধমে পৌরশহরের ৮নং ওয়ার্ড বিআরডিবি সড়ক থেকে গাজা সেবন ও ২০ গ্রাম গাজাসহ তাকে আটক করা হয়। আটকের পর লালমোহন উপজেলার নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিফাত বিন সাদেক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ মাসের কারাদণ্ড ও ২শত টাকা জরিমানা করেন। আটককৃত আমির হোসেন দৌলতখান উপজেলার চরখলিফা গ্রামের আবুল কালামের ছেলে। 
জানা যায়, আমির হোসেন এক সময় লালমোহন ওয়েষ্টার্ণ পাড়া আরাফাত বোর্ডিংয়ে চাকরি করতো। এখন সে ভ্রাম্যমান মাদক বিক্রির পেশায় নিয়োজিত রয়েছে।