বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:১৫
৬৯
১৩ গোল নিয়ে যুক্তরাষ্ট্র বিশ্বকাপে পা রাখতে যাওয়ার আগে আলোচনা ছিল মেসিকে নিয়ে। আলোচনা থাকাটা স্বাভাবিকই। নানা বিষয় নিয়েই আলোচনায় থাকেন তিনি। এই আলোচনাটা, বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হতে পারবেন কি না, তা নিয়ে। জার্মানির মিরোস্লাভ ক্লোসা ১৬ গোল নিয়ে বেশ কয়েক বছরই শীর্ষ আসনে বসে আছেন। মেসির সামনে সেই আসন দখল করার সুযোগ। পারবেন কি তিনি!
আলজেরিয়ার বিপক্ষে এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচেই মিরোস্লাভ ক্লোসার পাশে বসে গেলেন আর্জেন্টাইন মহাতারকা। দুর্দান্ত এক হ্যাটট্রিক করে সর্বোচ্চ গোলদাতার আসনে এখন যৌথভাবে বসে আছেন মেসি এবং ক্লোসা।
গ্রুপ ‘জে’-এর ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে ৩৯ বছর বয়সী মেসি তিনটি গোল করলেন। প্রথমটি আসে বক্সের বাইরে থেকে দুর্দান্ত বাঁ-পায়ের শটে, দ্বিতীয়টি করেন রিবাউন্ড থেকে বল জালে ঠেলে দিয়ে এবং তৃতীয় গোলটি আসে তার চেনা ভঙ্গিতে বক্সের কিনারা থেকে নিখুঁত ফিনিশিংয়ে। এই হ্যাটট্রিকের মাধ্যমে বিশ্বকাপে তার গোলসংখ্যা দাঁড়ালো ১৬-তে।
এর ফলে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ক্লোসার রেকর্ডে ভাগ বসালেন মেসি। জার্মান কিংবদন্তি চারটি বিশ্বকাপ খেলে ২৪ ম্যাচে করেছিলেন ১৬ গোল। অন্যদিকে মেসি ২৭ ম্যাচে পৌঁছালেন সেই উচ্চতায়।
ম্যাচ শেষে ব্যক্তিগত অর্জন নিয়ে খুব বেশি উচ্ছ্বসিত হতে দেখা যায়নি আর্জেন্টাইন মহাতারকাকে। বরং তিনি রেকর্ডের গুরুত্ব কমিয়ে দেখিয়েছেন। মেসি বলেন, ‘ক্লোসার পাশে নিজের নাম দেখতে পারাটা অবশ্যই সম্মানের। রোনালদো, এমবাপে- তারাও এই তালিকায় আছে। কিন্তু আমার কাছে এগুলো শুধুই পরিসংখ্যান। রোনালদো ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার, অথচ তিনি প্রথম স্থানে নেই। তাই এসব রেকর্ড শেষ পর্যন্ত শুধু সংখ্যাই।’
বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় মেসি এখন যৌথভাবে শীর্ষে থাকলেও খুব কাছেই আছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে। সেনেগালের বিপক্ষে জোড়া গোল করে এমবাপের বিশ্বকাপ গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৪-তে। মাত্র ১৫ ম্যাচেই এই কীর্তি গড়েছেন ফরাসি তারকা।
বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতারা
| খেলোয়াড় | দেশ | গোল | ম্যাচ |
|---|---|---|---|
| মিরোস্লাভ ক্লোসা | জার্মানি | ১৬ | ২৪ |
| লিওনেল মেসি | আর্জেন্টিনা | ১৬ | ২৭ |
| রোনালদো নাজারিও | ব্রাজিল | ১৫ | ১৯ |
| গার্ড মুলার | জার্মানি | ১৪ | ১৩ |
| কিলিয়ান এমবাপে | ফ্রান্স | ১৪ | ১৫ |
| জ্যাঁ ফন্তে | ফ্রান্স | ১৩ | ৬ |
| পেলে | ব্রাজিল | ১২ | ১৪ |
বিশেষ করে এমবাপের সঙ্গে মেসির লড়াই এখন বিশ্বকাপের অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে। ফরাসি ফরোয়ার্ড এখনও ক্যারিয়ারের তৃতীয় বিশ্বকাপ খেলছেন, অথচ ইতোমধ্যে ১৪ গোল করে ফেলেছেন। ফলে রেকর্ডটি ভবিষ্যতে তার দখলে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
এদিকে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে মেসি আরেকটি অনন্য কীর্তিও গড়েছেন। তিনি ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে পাঁচটি ভিন্ন বিশ্বকাপে গোল করার রেকর্ডে ভাগ বসিয়েছেন। ২০০৬, ২০১৪, ২০১৮, ২০২২ এবং ২০২৬- এই পাঁচ বিশ্বকাপেই গোল করেছেন আর্জেন্টাইন অধিনায়ক।
তবে রেকর্ডে ভাগ বসিয়েই থামতে চাইবেন না মেসি। বিশ্বকাপের পরবর্তী ম্যাচেই অস্ট্রিয়ার বিপক্ষে একটি গোল করতে পারলে তিনি এককভাবে বিশ্বকাপের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন। আর সেটি হলে বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ মঞ্চে আরও একটি স্বর্ণাক্ষরে লেখা অধ্যায় যোগ হবে তার বর্ণাঢ্য ক্যারিয়ারে।
ভোলায় ১২ দফা দাবিতে বিদ্যুৎ শ্রমিকদের বিক্ষোভ-মানববন্ধন
ভোলায় ঘুর্ণিঝড় প্রস্তুতি মহড়া অনুষ্ঠিত
গত ৪ মাসে ব্যাংক লুটের খবর নেই: সংসদে আন্দালিব রহমান পার্থ
ভোলায় জামায়াতের সদস্য শিবির অনুষ্ঠিত
লালমোহনে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে : ফখরুল
প্রধানমন্ত্রী দেশের রাজনীতিতে কালচারাল পরিবর্তন শুরু করেছেন : সংসদে অর্থমন্ত্রী
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কাল
দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক