বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৭ই জুন ২০২৬ বিকাল ০৫:০৬
১৬২
সাংবাদিকদের তিন দিনের প্রশিক্ষণ শুরু
বিশেষ প্রতিবেদক : ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান বলেছেন, বর্তমান ডিজিটাল যুগে সাংবাদিকতার পরিবর্তিত বাস্তবতায় মাল্টিমিডিয়া, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ফ্যাক্ট-চেকিংয়ের গুরুত্ব অপরিসীম। যে কোন তথ্য প্রকাশের আগে তার সত্যতা যাচাই করা গণমাধ্যমকর্মী এবং সচেতন নাগরিক সকলের সমান দায়িত্ব রয়েছে। মঙ্গলবার ভোলা জেলার সাংবাদিকদের অংশ গ্রহণে মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট যাচাই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেছেন। এ ধরণের একটি সময়োপযোগী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করায় জেলা প্রশাসক প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ তথা পিআইবি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর সাংবাদিকতায় নতুন দিগন্ত উন্মোচনে এই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান।
ভোলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট নজরুল হক অনুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দৈনিক আজকের ভোলার সম্পাদক মুহাম্মদ শওকাত হোসেন, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুণ এবং সঞ্চালনায় ছিলেন ভোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির লিটন। তিন দিনব্যাপী (১৬-১৮ জুন) এ প্রশিক্ষণের আয়োজন করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)।
বক্তারা বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর বিশ্বে সাংবাদিকতা ও যোগাযোগের ক্ষেত্রে মাল্টিমিডিয়া, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ফ্যাক্ট-চেকিং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। সংবাদ ও তথ্য পরিবেশনের ধরন দ্রুত পরিবর্তিত হচ্ছে। এখন শুধু লিখিত প্রতিবেদন নয়, ছবি, ভিডিও, অডিও এবং গ্রাফিক্সের সমন্বয়ে আকর্ষণীয় ও তথ্যবহুল কনটেন্ট তৈরি করা প্রয়োজন। এ ক্ষেত্রে মাল্টিমিডিয়া দক্ষতা সাংবাদিকদের কাজকে আরও কার্যকর ও গ্রহণযোগ্য করে তোলে।
তারা আরও বলেন, এআই প্রযুক্তি সংবাদ সংগ্রহ, তথ্য বিশ্লেষণ, অনুবাদ এবং কনটেন্ট তৈরিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। তবে এআই ব্যবহারের ক্ষেত্রে নৈতিকতা, সততা ও মানবিক মূল্যবোধ বজায় রাখা জরুরি।
বক্তারা বলেন, বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, বিভ্রান্তিকর তথ্য ও ভুয়া খবর দ্রুত ছড়িয়ে পড়ে। তাই ফ্যাক্ট-চেকিং দক্ষতা এখন সময়ের অন্যতম দাবি। তথ্য প্রকাশের আগে তার সত্যতা যাচাই করা গণমাধ্যমকর্মী ও সচেতন নাগরিক সবার দায়িত্ব।
তারা আশা প্রকাশ করেন, এ প্রশিক্ষণ সাংবাদিকদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি করবে, দায়িত্বশীল তথ্য পরিবেশনে সহায়তা করবে এবং সত্য ও নির্ভরযোগ্য তথ্যভিত্তিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময়োপযোগী প্রশিক্ষণের আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে জেলা প্রশাসক ডা. শামীম রহমান আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত