অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ভোলায় স্থানীয় উদ্ভাবিত প্রযুক্তির প্রসারে সেমিনার ও প্রদর্শনী

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৬ই জুন ২০২৬ রাত ১০:৫৯

remove_red_eye

১৬৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক : স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির ব্যবহার ও সম্প্রসারণে জনসচেতনতা বৃদ্ধি এবং উদ্ভাবনী কার্যক্রমকে উৎসাহিত করার লক্ষ্যে ভোলায় সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৬ জুন সকাল ১১টায় ভোলা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে এ সেমিনার ও প্রদর্শনীর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন গোলাম নবী আলমগীর। বিশেষ অতিথি ছিলেন ভোলা সদর উপজেলা জাতীয় পার্টির (বিজেপি) সভাপতি মো. আব্দুল জলিল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন ভোলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট নজরুল হক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং সুধীজন।
সেমিনারে বক্তারা বলেন, স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তির ব্যবহার ও সম্প্রসারণ দেশের কৃষি, মৎস্য, শিক্ষা এবং ক্ষুদ্র উদ্যোক্তা খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তির কার্যকর প্রয়োগের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।
বক্তারা আরও বলেন, তৃণমূল পর্যায়ের উদ্ভাবকদের উৎসাহ প্রদান এবং তাদের উদ্ভাবিত প্রযুক্তি মাঠপর্যায়ে ছড়িয়ে দিতে সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণ জরুরি। এ ধরনের আয়োজন স্থানীয় উদ্ভাবকদের কাজকে তুলে ধরার পাশাপাশি নতুন উদ্ভাবন ও প্রযুক্তি বিকাশের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে অতিথিরা প্রদর্শনী ঘুরে দেখেন এবং স্থানীয় উদ্ভাবকদের বিভিন্ন প্রযুক্তি ও উদ্ভাবনী উদ্যোগ সম্পর্কে অবহিত হন। এ সময় প্রদর্শনীতে অংশগ্রহণকারী উদ্ভাবকরা তাদের উদ্ভাবিত প্রযুক্তির কার্যকারিতা ও সম্ভাবনা সম্পর্কে উপস্থিত দর্শনার্থীদের বিস্তারিত তথ্য তুলে ধরেন।
ভোলায় স্থানীয় উদ্ভাবিত প্রযুক্তির 
প্রসারে সেমিনার ও প্রদর্শনী 

বাংলার কণ্ঠ প্রতিবেদক ॥ স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির ব্যবহার ও সম্প্রসারণে জনসচেতনতা বৃদ্ধি এবং উদ্ভাবনী কার্যক্রমকে উৎসাহিত করার লক্ষ্যে ভোলায় সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৬ জুন সকাল ১১টায় ভোলা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে এ সেমিনার ও প্রদর্শনীর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন গোলাম নবী আলমগীর। বিশেষ অতিথি ছিলেন ভোলা সদর উপজেলা জাতীয় পার্টির (বিজেপি) সভাপতি মো. আব্দুল জলিল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন ভোলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট নজরুল হক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং সুধীজন।
সেমিনারে বক্তারা বলেন, স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তির ব্যবহার ও সম্প্রসারণ দেশের কৃষি, মৎস্য, শিক্ষা এবং ক্ষুদ্র উদ্যোক্তা খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তির কার্যকর প্রয়োগের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।
বক্তারা আরও বলেন, তৃণমূল পর্যায়ের উদ্ভাবকদের উৎসাহ প্রদান এবং তাদের উদ্ভাবিত প্রযুক্তি মাঠপর্যায়ে ছড়িয়ে দিতে সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণ জরুরি। এ ধরনের আয়োজন স্থানীয় উদ্ভাবকদের কাজকে তুলে ধরার পাশাপাশি নতুন উদ্ভাবন ও প্রযুক্তি বিকাশের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে অতিথিরা প্রদর্শনী ঘুরে দেখেন এবং স্থানীয় উদ্ভাবকদের বিভিন্ন প্রযুক্তি ও উদ্ভাবনী উদ্যোগ সম্পর্কে অবহিত হন। এ সময় প্রদর্শনীতে অংশগ্রহণকারী উদ্ভাবকরা তাদের উদ্ভাবিত প্রযুক্তির কার্যকারিতা ও সম্ভাবনা সম্পর্কে উপস্থিত দর্শনার্থীদের বিস্তারিত তথ্য তুলে ধরেন।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...