মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ১৬ই জুন ২০২৬ রাত ১০:১৭
১৮৩
মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরা উপজেলা কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামন মনিরের হাত-পা ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার রাত সাড়ে ১১ টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামে এই ঘটনা ঘটে।
এদিকে মঙ্গলবার ভোর রাতে আহত যুবলীগ সম্পাদকের অবস্থার অবনতি হলে ঢাকা নিয়ে যাওয়া হয়। তিনি শ্যামালী সেন্ট্রাল হাসপাতালে ভর্তি রয়েছেন। তার হাত ও পায়ের সার্জারী হয়েছে।
ঢাকার সেন্ট্রাল হাসপাতাল থেকে আহত যুবলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনির জানান, সোমবার রাত সাড়ে ১১ টার দিকে ফকিরহাট বাজার থেকে বাড়ি ফেরার পথে স্থানীয় সন্ত্রাসীরা দেশীর অস্ত্র ও লোহার রড দিয়ে হামলা চালায়। এই সময় তারা এলোপাতাড়ি মারধর করতে থাকে। পরে স্থানীয়রা এসে উদ্ধার করে।
তিনি আরও জানান, এর আগে ফকিরহাট বাজারে তাদের ত্রিশ বছর আগে ক্রয় করা একটি দোকান জোর করে দখল নেয় যুবদল নেতা শাহজাহান মাষ্টারসহ অন্যান্যরা। তিনি এই ঘটনা স্থানীয় বিএনপি নেতাদের কাছে বিচার দেন। এতে তারা ক্ষিপ্ত হয়ে আমার ওপর হামলা করে। এই ঘটনায় এর আগে আমার তিন ভাইকে ওরা মারধর করে।
এই ব্যাপারে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মফিজুর রহমান মিলন মাতাব্বর জানান, এই ঘটনার সাথে জড়িত কেউ বিএনপির রাজনীতির সাথে জড়িত নয়। যদি কেউ থেকে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে তিনি ঘটনার নিন্দা জানিয়েছেন।
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, এই ব্যাপারে আমাদের কাছে কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত