অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

মনপুরা থেকে জাতীয় মঞ্চে অংক দৌড়ে তৃতীয় আফিফা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৬ই জুন ২০২৬ রাত ১২:৪০

remove_red_eye

১৭৪

মোঃ আনোয়ার পারভেজ ॥ প্রতিকূলতাকে জয় করে জাতীয় পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার এক মেধাবী শিক্ষার্থী। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ এর জাতীয় পর্যায়ের অংক দৌড় প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছে ভোলা জেলার মনপুরা উপজেলার হাজীরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গোমাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী আফিফা সিদ্দিকা হুমায়রা।
সোমবার (১৫ জুন) রাজধানীর মোহাম্মদপুর শারীরিক শিক্ষা স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মাননীয় শিক্ষা মন্ত্রী এহসানুল হক মিলন-এর হাত থেকে পুরস্কার গ্রহণ করে আফিফা।
সারা দেশের বিভিন্ন জেলা ও উপজেলার প্রতিযোগীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করে সে। দ্বীপাঞ্চল মনপুরার মতো প্রত্যন্ত এলাকা থেকে জাতীয় পর্যায়ে গণিতভিত্তিক প্রতিযোগিতায় এমন সাফল্য অর্জন নিঃসন্দেহে গর্বের এবং আনন্দের।
আফিফার এই কৃতিত্বে আনন্দে ভাসছে তার পরিবার, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সহপাঠী এবং স্থানীয় বাসিন্দারা। তারা মনে করছেন, এই অর্জন শুধু একজন শিক্ষার্থীর ব্যক্তিগত সাফল্য নয়; এটি মনপুরার শিক্ষা অঙ্গনের জন্যও একটি বড় অর্জন।
স্থানীয় শিক্ষকদের ভাষ্য, মনপুরার মতো ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন এলাকায় থেকেও শিক্ষার্থীরা যে জাতীয় পর্যায়ে নিজেদের মেধার স্বাক্ষর রাখতে পারে, আফিফা তার উজ্জ্বল উদাহরণ। তার এই সাফল্য আগামী দিনে এলাকার অন্যান্য শিক্ষার্থীদেরও পড়াশোনা ও সৃজনশীল প্রতিযোগিতায় অংশ নিতে উৎসাহিত করবে।
শিক্ষাবিদরা বলছেন, গণিতভিত্তিক প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে স্থান অর্জন করা সহজ বিষয় নয়। কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানের ফলেই আফিফা এ সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...