অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় ১৮২ অসহায় পরিবার পেলো দুর্যোগ সহনীয় গৃহ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৭শে সেপ্টেম্বর ২০২০ রাত ১১:১৭

remove_red_eye

৯০৫

হাসনাইন আহমেদ মুন্না :  ভোলা জেলার ৭ উপজেলায় ১৮২টি দুর্যাগ সহনীয় বাস গৃহ পেয়েছে অসহায়রা। ২০১৯-২০ অর্থ বছরে প্রায় সাড়ে ৫ কোটি টাকা ব্যয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে এসব গৃহ নির্মাণ বাস্তবায়ন করা হয়। প্রতিটি ঘর নির্মাণে ব্যয় হয়েছে ২ লাখ ৯৯ হাজার ৮৬০ টাকা। ৩’শ স্কায়ার ফিট জমির উপর নির্মিত এসব ঘর ২ কক্ষ বিশিষ্ট। সামনে খোলা বারান্দা থাকছে। এ ছাড়া পিছনে লবিসহ বাথরুম, টয়লেট ও রান্নাঘরের ব্যবস্থা রয়েছে। ইতোমধ্যে গৃহহীনদের এসব ঘর বুঝিয়ে দেয়া হয়েছে।
 জেলা ত্রাণ ও পুর্নবাসন কার্যালয় সূত্র জানায়, সমাজের এমন অনেক অসহায় পরিবার রয়েছে, যাদের জীর্ণ অথবা ভাঙ্গাচোড়া ঘর। অর্থের অভাবে যারা ঘর মেরামত করতে পারছেনা। সেসব পরিবারের জন্যই সরকারের এমন গৃহ নির্মাণ প্রকল্প। জেলার মোট ঘরের মধ্যে সদর উপজেলায় ৫০টি, বোরহানউদ্দিনে ২৪, দৌলতখানে ২৪, লালমোহনে ১৮, তজুমদ্দিনে ১৮, চরফ্যাসনে ২৪ ও মনপুরায় ২৪টি ঘর রয়েছে।
জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা মো: মোতাহার হোসেন বলেন, প্রতিটি ঘরের সামনের দিকে ১০ ফিট করে ২টি কক্ষ রয়েছে। চারদিকে পাকা ওয়াল এবং উপরে সবুজ রঙের টিন রয়েছে। যাদের বাসগৃহের অবস্থা খুবই খারাপ। এমন দু:স্থ পরিবারের মাঝে এসব ঘর দেওয়া হয়েছে। এর মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া অনগ্রসর দরিদ্র জনগোষ্ঠীর মর্জাদা বৃদ্ধিসহ জীবন মানের উন্নয়ন ঘটেছে বলে মনে করেন তিনি।
এদিকে সরকারের পক্ষ থেকে এমন আধুনিক ও দুর্যোগ সহনশীল গৃহ পেয়ে আনন্দ প্রকাশ করেছে সুবিধাভোগীরা। বর্ষা, শীত বা অন্যান্য সময়ে ভাঙ্গা ঘরের দূর্ভোগ থেকে স্থায়ী মুক্তি পেয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়েছে তারা।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...