বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৫ই জুন ২০২৬ দুপুর ০২:০৯
৯
বাংলার কণ্ঠ প্রতিবেদক : প্লাস্টিক দূষণ রোধ, বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতা বৃদ্ধির নানা কর্মসূচির মধ্য দিয়ে ভোলায় পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে আয়োজন করা হয় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, গাছের চারা বিতরণ, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
রোববার (১৪ জুন) পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় ‘স্মার্ট পোলট্রি, স্মার্ট ফিশারিজ ও আরএইচএল’ প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ব্যাংকের হাট জন উন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের হলরুমে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করে। এবারের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য ছিল— “প্রকৃতির অনুপ্রেরণায়, জলবায়ু রক্ষায়, আমাদের ভবিষ্যতের জন্য”।
দিনের শুরুতে ব্যাংকের হাট বাজার এলাকায় বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে পরিবেশ ক্লাবের সদস্য ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করা হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. তোলা মিয়া। বিশেষ অতিথি ছিলেন ভোলা সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের প্রভাষক মো. ফজলে রাব্বী, ভোলা মৎস্য বীজ উৎপাদন খামারের ব্যবস্থাপক এইচ এম জাকির হোসেন এবং ভেদুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ওলিউল্লাহ মাস্টার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিজেইউএসের উপপরিচালক গোপাল চন্দ্র শীল। এ সময় উপস্থিত ছিলেন সংস্থার সহকারী পরিচালক তরুণ কুমার পাল।
সভায় স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. আলমগীর হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল অফিসার (স্মার্ট ফিশ) মো. মোরছালিন এবং এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল অফিসার (স্মার্ট পোলট্রি) মো. মানসুর আলম।
এ সময় সংস্থার কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, গণমাধ্যমকর্মী ও পরিবেশকর্মীরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী আয়োজনের শেষপর্বে পরিবেশবিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। বক্তারা পরিবেশ রক্ষায় প্লাস্টিক দূষণ কমানো, বৃক্ষরোপণ বৃদ্ধি এবং জনসচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করেন।
পবিত্র আশুরার তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা কাল
দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ
সরকার ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে: কৃষিমন্ত্রী
দেশে ফিরেছেন ৫৬ হাজার ৮৬৮ হাজি
যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তিকে স্বাগত জানালো বাংলাদেশ
কারাগারে মায়েদের সঙ্গে থাকা শিশুদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
দুর্নীতি রোধে সফল হলে নিজস্ব অর্থেই হবে বড় উন্নয়ন প্রকল্প : পানিসম্পদমন্ত্রী
শাকিব খানের বিপক্ষে গিয়ে মিলে গেলেন দুই স্ত্রী অপু-বুবলী
ভোলায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক