অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ভোলায় বর্ণাঢ্য র‌্যালী ও বৃক্ষরোপণ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৫ই জুন ২০২৬ দুপুর ০২:০৯

remove_red_eye

১৭৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক : প্লাস্টিক দূষণ রোধ, বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতা বৃদ্ধির নানা কর্মসূচির মধ্য দিয়ে ভোলায় পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে আয়োজন করা হয় বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, গাছের চারা বিতরণ, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
রোববার (১৪ জুন) পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় ‘স্মার্ট পোলট্রি, স্মার্ট ফিশারিজ ও আরএইচএল’ প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ব্যাংকের হাট জন উন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের হলরুমে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করে। এবারের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য ছিল— “প্রকৃতির অনুপ্রেরণায়, জলবায়ু রক্ষায়, আমাদের ভবিষ্যতের জন্য”।
দিনের শুরুতে ব্যাংকের হাট বাজার এলাকায় বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে পরিবেশ ক্লাবের সদস্য ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করা হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. তোলা মিয়া। বিশেষ অতিথি ছিলেন ভোলা সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের প্রভাষক মো. ফজলে রাব্বী, ভোলা মৎস্য বীজ উৎপাদন খামারের ব্যবস্থাপক এইচ এম জাকির হোসেন এবং ভেদুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ওলিউল্লাহ মাস্টার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিজেইউএসের উপপরিচালক গোপাল চন্দ্র শীল। এ সময় উপস্থিত ছিলেন সংস্থার সহকারী পরিচালক তরুণ কুমার পাল।
সভায় স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. আলমগীর হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল অফিসার (স্মার্ট ফিশ) মো. মোরছালিন এবং এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল অফিসার (স্মার্ট পোলট্রি) মো. মানসুর আলম।
এ সময় সংস্থার কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, গণমাধ্যমকর্মী ও পরিবেশকর্মীরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী আয়োজনের শেষপর্বে পরিবেশবিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। বক্তারা পরিবেশ রক্ষায় প্লাস্টিক দূষণ কমানো, বৃক্ষরোপণ বৃদ্ধি এবং জনসচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করেন।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...