বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৫ই জুন ২০২৬ দুপুর ০২:০৭
৫
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় মোবাইল ফোন সার্ভিসিং বিষয়ে প্রশিক্ষকদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত ‘ট্রেড-স্পেসিফিক স্কিলস (টিওটি-টিএসএস)’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ জুন) ভোলা সদর উপজেলার ব্যাংকেরহাট এলাকায় অবস্থিত জনউন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট (জেইউটিটিআই)-এর উদ্যোগে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর প্রধান কার্যালয়ের হলরুমে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মোবাইল ফোন সার্ভিসিং ট্রেডে পরিচালিত ছয় দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচি গত ৯ জুন শুরু হয়ে ১৪ জুন শেষ হয়। এতে দেশের বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানের ১০ জন প্রশিক্ষক অংশগ্রহণ করেন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পেটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি) প্রকল্পের এক্সিকিউটিভ প্রোগ্রাম ডিরেক্টর (ইপিডি) মোহাম্মদ ওয়ালিদ হোসাইন।
বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও ডেপুটি এক্সিকিউটিভ প্রোগ্রাম ডিরেক্টর (প্রোগ্রাম ম্যানেজমেন্ট) সৈয়দা আমিনা ফাহমীন, উপসচিব ও সহকারী নির্বাহী প্রোগ্রাম পরিচালক মাহামুদা আক্তার।
এছাড়া উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার (কোয়ালিটি অ্যাসুরেন্স, সিসিপ) রিয়াদ মাসরুব সৌরভ এবং কো-অর্ডিনেটর (ট্রেনিং মনিটরিং অ্যান্ড অ্যাসেসমেন্ট), সিসিপি-পিকেএসএফ মো. আরিফ হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনউন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের চেয়ারম্যান জাকির হোসাইন মহিন।
সঞ্চালনা করেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার উপপরিচালক আনিসুর রহমান। প্রশিক্ষণ ব্যবস্থাপনা করেন জেইউটিটিআই-এর অধ্যক্ষ সাধন কুমার পাল।
বক্তারা বলেন, প্রশিক্ষকদের দক্ষতা বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর কারিগরি শিক্ষার মানোন্নয়নে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর মাধ্যমে অংশগ্রহণকারীরা মোবাইল ফোন সার্ভিসিং বিষয়ে আধুনিক প্রযুক্তি ও ব্যবহারিক দক্ষতা অর্জনের সুযোগ পেয়েছেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রশিক্ষকদের মধ্যে জনউন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের লিড ট্রেইনার মো. মিজানুর রহমান প্রথম, লক্ষ্মীপুর টিটিসির ট্রেইনার মো. ইমরান হোসেন দ্বিতীয় এবং শেরপুর টিটিসির ট্রেইনার তাসলিমা আক্তার তৃতীয় স্থান অর্জন করেন।
পরে অংশগ্রহণকারী সব প্রশিক্ষকের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা প্রকাশ করেন, অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে প্রশিক্ষণার্থীরা ভবিষ্যতে আরও দক্ষ জনবল গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
কারাগারে মায়েদের সঙ্গে থাকা শিশুদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
দুর্নীতি রোধে সফল হলে নিজস্ব অর্থেই হবে বড় উন্নয়ন প্রকল্প : পানিসম্পদমন্ত্রী
শাকিব খানের বিপক্ষে গিয়ে মিলে গেলেন দুই স্ত্রী অপু-বুবলী
ভোলায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
ভোলায় বর্ণাঢ্য র্যালী ও বৃক্ষরোপণ
মনপুরায় মাদক সরবরাহের সময় গাঁজাসহ দুই মাদককারবারি আটক
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক ফয়সাল চৌধুরীর চাচার মৃত্যুতে জেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ
এলজিইডি’র ক্রিম প্রকল্পে জিসিএফ রিজিওনাল টিমের মূল্যায়ন মিশন সফলভাবে সম্পন্ন
ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক