অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক ফয়সাল চৌধুরীর চাচার মৃত্যুতে জেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৪ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৪৮

remove_red_eye

৩২৫

এইচ আর সুমন : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ চৌধুরী ফয়সালের চাচা, ভোলা জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শোহাইল উল্লাহ চৌধুরী নিরব শনিবার বেলা পৌনে ১টায় বার্ধক্যজনিত কারণে উকিলপাড়াস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ভোলা জেলা স্বেচ্ছাসেবক দল।
এক শোকবার্তায় ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ এবং সদস্য সচিব মুনতাসির আলম চৌধুরী রবিন মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
শোকবার্তায় উল্লেখ করা হয়, অ্যাডভোকেট শোহাইল উল্লাহ চৌধুরী নিরব শনিবার (১৩ জুন)  বেলা পৌনে ১টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।
তিনি স্ত্রী, দুই ছেলে, এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাজার নামাজ শনিবার ইশার নামাজের পর উকিলপাড়া গোরস্থান জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হয়। পরে উকিলপাড়া গোরস্থানে তাঁকে দাফন করা হয়।
অ্যাডভোকেট শোহাইল উল্লাহ চৌধুরী নিরব এলাকায় একজন সাদাসিধে, ধর্মপ্রাণ ও মানবিক গুণাবলিসম্পন্ন ব্যক্তি হিসেবে সুপরিচিত ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে আন্তরিক সম্পর্ক বজায় রেখে চলেছেন। স্থানীয়দের কাছে তিনি ছিলেন একজন নির্ভরযোগ্য ও অভিভাবকসুলভ মানুষ। ব্যক্তিগত ও সামাজিক বিভিন্ন সমস্যায় মানুষ তাঁর কাছে পরামর্শ নিতে আসলে তিনি আন্তরিকতার সঙ্গে দিকনির্দেশনা দিতেন এবং প্রয়োজনে আর্থিক সহায়তাও করতেন।
শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, “মোহাম্মদ উল্লাহ চৌধুরী ফয়সালের চাচা অ্যাডভোকেট শোহাইল উল্লাহ চৌধুরী নিরবের মৃত্যুতে তাঁর পরিবার যেমন শোকাহত, তেমনি ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিটি নেতাকর্মীও গভীরভাবে মর্মাহত। আমরা মহান আল্লাহ তাআলার কাছে মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং প্রার্থনা করছি, আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য দান করেন।”

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...