বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৪ই জুন ২০২৬ সকাল ০৯:৪৪
১৭০
ভোলায় জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
বাংলার কন্ঠ প্রতিবেদক : প্রধানমন্ত্রীর তারেক রহমান দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ভোলা জেলা পরিষদের উদ্যাগে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।
শনিবার (১৩ জুন) দুপুরে জেলা পরিষদ প্রঙ্গনে গাছের চারা রোপন করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ভোলা জেলা পরিষদের প্রশাসক গোলাম নবী আলমগীর।
পরিবেশের ভারসাম্য ও সবুজায়নের লক্ষ্যে ভোলা জেলা পরিষদ নিজস্ব উদ্যোগে বৃক্ষের চারা রোপণ ও রেড ক্রিসেন্ট এর স্বেচ্ছাসেবকদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
এসময় ভোলা জেলা পরিষদের প্রশাসক গোলাম নবী আলমগীর বলেন,পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে সরকারের ঘোষিত আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ভোলা জেলা পরিষদ বৃক্ষরোপণ কার্যক্রমের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ব্যাপকভাবে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারের ঘোষিত কর্মসূচি সফল করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে জেলা পরিষদের মাধ্যমে বিভিন্ন উপজেলার ডাক বাংল সহ সব জায়গায় পর্যায়ক্রমে আরও ব্যাপকভাবে গাছের চারা রোপণ করা হবে।
জেলা পরিষদ প্রশাসক গোলাম নবী আলমগীর আরো বলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ৫ বছর দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির বাস্তবয়নে আমরা বদ্ধ পরিকর। তার নির্দেশ অনুযায়ী ভোলার উপকূলীয় এলাকায় আগামী ৬মাসের মধ্যে ১কোটি বৃক্ষ রোপন করা হবে। ভোলার যেহেতু উপকূলীয় জেলা এই জেলাকে ঘূর্ণিঝড় হাত থেকে রক্ষা কবচ হিসাবে গাছ আমাদের রক্ষা করে থাকে। বর্তমানে জলবায়ু পরিবর্তনের ফলে ঘূর্ণিঝড়ের তীব্রতা ও ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতিতে ভোলার মতো উপকূলীয় জেলার জন্য ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। রাস্তার পাশে, শিক্ষা প্রতিষ্ঠানে, খাস জমিতে, নদী ও খালের তীরে এবং বসতবাড়ির আশপাশে পরিকল্পিতভাবে গাছ লাগানো হলে তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করে সবুজ অরন্য ডেকে দিতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন ইলিশা মডেল কলেজের সাবেক অধ্যক্ষ মাজহারুল ইসলমা,ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সাবেক সদস্য ও সিপিপির টিম লিডার আবুল হাসনাত তসলিম সহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরে জেলা পরিষদের উদ্যাগের রেড ক্রিসেন্টর স্বেচ্ছাসেবক দের মাঝে গাছের চারা বিতরন করা হয়।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত