অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ১৪ই জুন ২০২৬ | ৩১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

বোরহানউদ্দিনে ব্রাজিলের শোভাযাত্রা আসার পথে মোটর সাইকেল দুর্ঘটনায় এক সমর্থকের মৃত্যু

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৩ই জুন ২০২৬ রাত ০৯:৪৪

remove_red_eye

৫৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক : বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ভোলার বোরহানউদ্দিনে ব্রাজিল দলের শোভাযাত্রায় অংশ নিতে আসার পথে মো. ইসমাইল নামের এক সমর্থক মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মারা গেছে। আহত হযেছেন সবুজ নামের আরেক পধচারী।
 
শনিবার বিকাল সোয়া ৫টায় বোনহানউদ্দিন উপজেলার দৌলতখান রাস্তার মাথায় এ ঘটনা ঘটে।
নিহত ইসমাইল বোরহানউদ্দিন উপজেলার চকঢোষ গ্রামের চোকিদার বাড়ির মো. মাকসুদের ছেলে। 
 
স্থানীয়রা জানান, বোরহানউদ্দিন উপজেলায় ব্রাজিল সমর্থকদের উদ্যোগে বিকাল ৪ টায় আনন্দ শোভাযাত্রার আয়োজন করে। ব্রাজিল দলের সমর্থকদের একটি আনন্দ মিছিল বোরহানউদ্দিন পৌর শহরের হয়ে কুঞ্জেরহাটের দিকে যাচ্ছিলো। অপরদিকে ওই মোভাযাত্রায় অংশ নিতে কাচিয়া ইউনিয়নের চকঢোষ থেকে মোটার সাইকেলে করে বোরহানউদ্দিনে রওয়ানা করে মো. ইসমাইল। দৌলতখান রাস্তার মাথা এলাকায় আসলে বেপরোয়া গতির মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সবুজ নামের এক পথচারীকে চাপা দিয়ে রাস্তার পাশে ডোবায় পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সবুজকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর বিষয়টি মেডিকেল অফিসার ডা. রাফসানা নিম্চিত করেন। 
এদিকে শোভাযাত্রাটি এ ঘটনায় সাময়িক স্থগিত করেছে আয়োজকরা।
বোরহানউদ্দিন থানার এসআই আবু জাফর সাংবাদিকদের জানান, ঘটনা শুনে তারা হাসপাতাল এসেছেন। খোজখবর নিয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।  মৃতদেহ নিহতের বাড়ি নিয়ে গেছে।

প্রস্তাবিত জাতীয় বাজেটকে উচ্চ বিলাসী, বিদেশি ঋণনির্ভর ও লুটপাটের বাজেট : ভোলায় গোলাম পরওয়ার

প্রস্তাবিত জাতীয় বাজেটকে উচ্চ বিলাসী, বিদেশি ঋণনির্ভর ও লুটপাটের বাজেট : ভোলায় গোলাম পরওয়ার

লালমোহনে সোনালী লাইফ ইন্সুরেন্সে এর বিজনেস ডেভেলপমেন্ট প্রোগ্রাম ও প্রশিক্ষণ অনুষ্ঠিত

লালমোহনে সোনালী লাইফ ইন্সুরেন্সে এর বিজনেস ডেভেলপমেন্ট প্রোগ্রাম ও প্রশিক্ষণ অনুষ্ঠিত

চরফ্যাশনে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

চরফ্যাশনে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য: মির্জা ফখরুল

অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য: মির্জা ফখরুল

বাংলাদেশি জাতীয়তাবাদই আমাদের সাংস্কৃতিক স্বকীয়তার মূল ভিত্তি: তথ্যমন্ত্রী

বাংলাদেশি জাতীয়তাবাদই আমাদের সাংস্কৃতিক স্বকীয়তার মূল ভিত্তি: তথ্যমন্ত্রী

বাজেটকে যথাসম্ভব অন্তর্ভুক্তিমূলক করেছি: অর্থমন্ত্রী

বাজেটকে যথাসম্ভব অন্তর্ভুক্তিমূলক করেছি: অর্থমন্ত্রী

আরও...