মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ৯ই জুন ২০২৬ বিকাল ০৩:৩৬
২৫৫
মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় দোকানে ও বিএনপি অফিসের সার্টারে “জয় বাংলা” স্লোগান লেখা নিয়ে উত্তেজনার ঘটনায় পুলিশ হেফাজতে নেওয়া সেই নিষিদ্ধ ছাত্রলীগের নেতা সহ আরও ৫ জনকে আসামী করে থানায় মামলা করেন ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নুরনবী ছৈয়াল।
সোমবার দুপুর ১২ টায় ওই মামলায় গ্রেফতার দেখিয়ে সেই ছাত্রলীগ নেতাকে আদালতে সোর্পদ করে পুলিশ। পরে দুপুর ২ টায় আদালতের বিচারকের নির্দেশে আটককৃত ছাত্রলীগ নেতাকে ভোলা জেল হাজতে প্রেরণ করে পুলিশ।
মামলায় আটককৃত ছাত্রলীগ নেতা সহ অপর আসামী হলেন, মোঃ শফিক, মোঃ শামীম, শাকিল, গিয়াস উদ্দিন, শিপন ও মালেক। এদের সবার বাড়ি উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ১ নং ও ২ নং ওয়ার্ডে।
আটককৃত ছাত্রলীগ নেতার পরিবারের দাবী, তারা সার্টারে জয় বাংলা স্লোগান লেখার সাথে তাদের সন্তার জড়িত না। তারা বিনাদোষে তাদের ছেলেকে মারধর করে পুলিশে হস্তান্তর করে। এমনকি নিজেদের লাঠির আঘাতে স্বেচ্ছাসেবক দল নেতা আহত হয়ে উল্টো এখন মামলা দিয়েছে।
এইদিকে আহত ও মামলার বাদী ওয়ার্ড স্বেচ্ছাসেবকদল সাবেক সভাপতি নুরনবী জানান, নিষিদ্ধ সংগঠনের নেতা শফিক মিরের নেতৃত্বে কয়েকজন আমার ওপর হামলা করে আমাকে আহত করে।
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতির মামলায় গ্রেফতার দেখিয়ে আটককৃত নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত