অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ১১ই জুলাই ২০২৬ | ২৬শে আষাঢ় ১৪৩৩


ভোলায় তীব্র তাপদাহের পর স্বস্তির বৃষ্টি


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৬ই জুন ২০২৬ সকাল ০৯:৫৮

remove_red_eye

১০৩

কামরুল ইসলাম : গত কয়েকদিনের টানা তাপদাহ ও ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছিল ভোলার জনজীবন। অবশেষে শুক্রবার সকালে ভোলায় বৃষ্টিপাত শুরু হলে স্বস্তি ফিরে আসে সাধারণ মানুষের মাঝে। বৃষ্টির সঙ্গে বইতে থাকা শীতল বাতাসে কমে আসে তাপমাত্রা, প্রাণ ফিরে পায় প্রকৃতি। 
সকালে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ার পর হালকা থেকে মাঝারি ও ভারি বৃষ্টি শুরু হয়। এতে রাস্তাঘাটে মানুষের চলাচল কিছুটা বিঘ্নিত হলেও গরমের তীব্রতা কমে যাওয়ায় খুশি সাধারণ মানুষ। বিশেষ করে শ্রমজীবী মানুষ, রিকশাচালক ও দিনমজুররা দীর্ঘদিন পর কিছুটা স্বস্তি অনুভব করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, কয়েকদিন ধরে প্রচণ্ড রোদ ও গরমে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছিল। বৃষ্টির ফলে আবহাওয়ায় শীতলতা ফিরে এসেছে এবং গরমের কষ্ট অনেকটাই লাঘব হয়েছে।