অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ভোলায় জলাশয় রক্ষাসহ ১১ দফা দাবিতে মানববন্ধন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৬ই জুন ২০২৬ সকাল ০৯:৫৪

remove_red_eye

২০৬

বাংলার কণ্ঠ প্রতিবেদক : বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে ভোলায় খাল, জলাভূমি, নদী ও পুকুরের অবৈধ ভরাট বন্ধসহ ১১ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ জুন) সকালে ভোলা প্রেসক্লাব চত্বরে “উন্মুক্ত জলাশয় রক্ষা করুন, অতিরিক্ত ভূগর্ভস্থ জল উত্তোলন বন্ধ করুন” শীর্ষক এ কর্মসূচির আয়োজন করে কোস্ট ফাউন্ডেশন।
কোস্ট ফাউন্ডেশনের জলবায়ু পরিবর্তন প্রকল্প প্রধান এম এ হাসানের সভাপতিত্বে ও সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম, ভোলা জেলা কৃষক নেতা মোহাম্মদ তছলিম, আমরা ভোলাবাসীর সদস্য সচিব মীর মোশাররফ অমি, সাংবাদিক ও সমাজকর্মী মো. হারুন অর রশিদ শিমুল, নারী নেত্রী নূর জাহান নীলা, বিডিক্লিনের সদস্য সুমাইয়া আক্তার এবং কোস্ট ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার রাজিব ঘোষ।
 
সভাপতির বক্তব্যে এম এ হাসান বলেন, উপকূলীয় অঞ্চলে ভূগর্ভস্থ পানির অতিমাত্রায় আহরণ এবং খাল, বিল, পুকুর ও অন্যান্য উন্মুক্ত জলাশয় ভরাটের কারণে পরিবেশ ও অর্থনীতি ক্রমবর্ধমান হুমকির মুখে পড়ছে। অতিরিক্ত পানি উত্তোলনের ফলে পানির স্তর নিচে নেমে যাচ্ছে, সৃষ্টি হচ্ছে সুপেয় পানির সংকট। পাশাপাশি কৃষিজমির উর্বরতা কমে যাচ্ছে এবং ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে।
তিনি বলেন, জলাশয়গুলো বৃষ্টির পানি সংরক্ষণ, ভূগর্ভস্থ পানির পুনর্ভরণ, লবণাক্ততা নিয়ন্ত্রণ এবং জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এসব জলাশয় ভরাটের ফলে মাছ, চিংড়ি, কাঁকড়া ও বিভিন্ন জলজ প্রাণীর আবাসস্থল ধ্বংস হচ্ছে এবং জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে।
মীর মোশাররফ অমি বলেন, ভোলার ঐতিহ্যবাহী বাংলাস্কুল পুকুরসহ সব সরকারি পুকুর দখলমুক্ত করতে হবে। সাংবাদিক হারুন অর রশিদ শিমুল বলেন, ভোলার চারপাশের নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করতে হবে। সহজলভ্য বালুর কারণে অনেকেই পুকুর ও জলাশয় ভরাট করছে। নূর জাহান নীলা বলেন, শুষ্ক মৌসুমে সুপেয় পানির তীব্র সংকট দেখা দেয়। তাই জলাশয় সংরক্ষণ এখন সময়ের দাবি।
মানববন্ধন থেকে অবৈধভাবে খাল, বিল, নদী ও পুকুর ভরাট বন্ধ, জলাশয় সংরক্ষণ, ভূগর্ভস্থ পানি উত্তোলন নিয়ন্ত্রণ, জীববৈচিত্র্য ধ্বংসকারী অবৈধ জাল বন্ধ, সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার রোধ, অবৈধ ইটভাটা বন্ধ এবং পরিবেশ আইন কঠোরভাবে বাস্তবায়নসহ ১১ দফা দাবি জানানো হয়।
বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ প্রজন্মকে ভয়াবহ সংকটের মুখোমুখি হতে হবে। তাই পরিবেশ সংরক্ষণে সরকার, প্রশাসন ও সাধারণ মানুষকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...