অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ২৮শে জুলাই ২০২৬ | ১২ই শ্রাবণ ১৪৩৩


কিংবদন্তি রাজনীতিবিদ তোফায়েল আহমেদের আত্নার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৫ই জুন ২০২৬ দুপুর ০১:০৭

remove_red_eye

১৩০

বাংলার কণ্ঠ প্রতিবেদক : কবরের পাশে দাঁড়িয়ে কেউ স্মৃতির পাতায় ফিরে যাচ্ছেন, কেউ নীরবে মুছে নিচ্ছেন চোখের জল। প্রিয় নেতার অনুপস্থিতি যেন এখনো মেনে নিতে পারছেন না তাঁর অনুসারীরা। কিংবদন্তি বর্ষীয়ান রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী এবং ৯ বারের সংসদ সদস্য তোফায়েল আহমেদ-এর মৃত্যুর পর জানাজা ও দাফন শেষে এবার তাঁর গ্রামের বাড়িতে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে নেমেছে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল।

বৃহস্পতিবার (৪ জুন) আসরের নামাজের পর ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামের বাড়ির মসজিদ প্রাঙ্গণে এ দোয়া, মিলাদ ও মোনাজাত অনুষ্ঠিত হয়। খলিফা পট্টি মসজিদের খতিব মাওলানা মজির উদ্দিন অনুষ্ঠান পরিচালনা করেন।

আনুষ্ঠানিকতা শুরুর অনেক আগেই তাঁর নিজ এলাকা ছাড়াও দূর-দূরান্ত থেকে হাজারো মানুষ সেখানে জড়ো হতে শুরু করেন। সবার উদ্দেশ্য ছিল একটাই—প্রিয় নেতার রুহের মাগফিরাত কামনা করা এবং তাঁর কবর জিয়ারত করা।
মসজিদ প্রাঙ্গণ ও পারিবারিক কবরস্থানের আশপাশজুড়ে ছিল এক আবেগঘন পরিবেশ। অনেককে কবরের সামনে দাঁড়িয়ে স্মৃতিচারণ করতে দেখা যায়। কেউ বলছিলেন তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা, কেউ স্মরণ করছিলেন সাধারণ মানুষের প্রতি তাঁর আন্তরিকতা ও মানবিকতার নানা দিক। আবার অনেকে কোনো কথা না বলে নীরবে দাঁড়িয়ে ছিলেন; চোখের কোণে জমে থাকা অশ্রুই যেন প্রকাশ করছিল তাঁদের অনুভূতির গভীরতা।

স্থানীয় বাসিন্দা ও তাঁর রাজনৈতিক অনুসারীরা জানান, তোফায়েল আহমেদ শুধু একজন রাজনীতিবিদ ছিলেন না, তিনি ছিলেন ভোলার মানুষের সুখ-দুঃখের সাথী। এলাকার উন্নয়ন, মানুষের পাশে দাঁড়ানো এবং দীর্ঘ রাজনৈতিক নেতৃত্বের মাধ্যমে তিনি মানুষের হৃদয়ে যে স্থান করে নিয়েছিলেন, মৃত্যুর পরও তার প্রতিফলন দেখা যাচ্ছে মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে।

দোয়া ও মিলাদ মাহফিলে  রাজনৈতিক দলের নেতাকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পুরো প্রাঙ্গণজুড়ে চলতে থাকে তাঁর কর্মময় জীবন, রাজনৈতিক সংগ্রাম এবং দেশ ও মানুষের জন্য অবদানের স্মৃতিচারণ।

এ সময় কেউ কবরের পাশে বসে পবিত্র সূরা ইয়াসিন তেলাওয়াত করেন, কেউ আবার দুই হাত তুলে মহান আল্লাহর কাছে তাঁর ক্ষমা ও জান্নাতুল ফেরদাউস কামনা করেন। বিশেষ মোনাজাতে তাঁর আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করা হয়।

এর আগে অনুষ্ঠানে বক্তব্য রাখেন তোফায়েল আহমেদের একমাত্র জামাতা ডা. তৌহিদুর রহমান। তিনি তোফায়েল আহমেদের দীর্ঘ রাজনৈতিক জীবন, দেশ ও মানুষের জন্য তাঁর অবদান এবং ব্যক্তিগত জীবনের নানা স্মৃতিচারণ করেন। একই সঙ্গে তিনি উপস্থিত সবার কাছে তাঁর জন্য দোয়া কামনা করেন।

যে মানুষটি একসময় হাজারো মানুষের আস্থা, ভরসা ও ভালোবাসার প্রতীক ছিলেন, তাঁর চলে যাওয়ার বেদনা এখনো স্পষ্ট ভোলার মানুষের চোখে-মুখে। তাই দাফনের কয়েকদিন পরও তাঁর গ্রামের বাড়িতে মানুষের এই অবিরাম উপস্থিতি যেন প্রমাণ করে—কিছু মানুষ শারীরিকভাবে বিদায় নিলেও মানুষের হৃদয়ে বেঁচে থাকেন। 





চরফ্যাশনে সরকারি দুইটি টলঘর রাতের আঁধারে গায়েব

চরফ্যাশনে সরকারি দুইটি টলঘর রাতের আঁধারে গায়েব

চরফ্যাশনে পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

চরফ্যাশনে পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী

সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ মঙ্গলবার

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ মঙ্গলবার

গভীর নিম্নচাপে উত্তাল উত্তর বঙ্গোপসাগর, ৩ নম্বর সতর্কসংকেত

গভীর নিম্নচাপে উত্তাল উত্তর বঙ্গোপসাগর, ৩ নম্বর সতর্কসংকেত

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানী ভাতা বাড়াল সরকার

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানী ভাতা বাড়াল সরকার

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারকে চিঠি, যা জানালো ইসি

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারকে চিঠি, যা জানালো ইসি

আরও...