অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


লালমোহনের নাজিরপুর থেকে ইয়াবা সহ আটক-২


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৫ই জুন ২০২৬ দুপুর ০১:০৪

remove_red_eye

২৫০

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে মাদকবিরোধী অভিযানে ২০ পিজ ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার নাজিরপুর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। 
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন থানা পুলিশের একটি বিশেষ টিম নাজিরপুর বাজারে অভিযান চালায়। এ সময় সুজন এবং অপু নামের দুই যুবককে তল্লাশি করা হয়। পরে তাদের হেফাজত থেকে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার করে পুলিশ। 
ধৃত অপু বদরপুর ইউনিয়নের অসিমুদ্দিন হাওলাদার বাড়ির বাসিন্দা এবং সুজন পৌর এলাকার ৮নং ওয়ার্ডের বাসিন্দা। আটককৃত সুজন এবং অপু দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক কেনাবেচার সাথে জড়িত ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (OC) জানান, যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।