অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৭ই জুন ২০২৬ | ২৪শে জ্যৈষ্ঠ ১৪৩৩


ভোলায় ১৩ অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিকে চিকিৎসা অনুদান বিতরণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৪ঠা জুন ২০২৬ সকাল ১০:০৫

remove_red_eye

৫৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক :  ভোলা জেলা সমাজকল্যাণ কমিটির তহবিল থেকে ভোলা জেলার বিভিন্ন এলাকার ১৩ জন দুস্থ, অসহায়, গরিব ও প্রতিবন্ধী ব্যক্তির চিকিৎসা সহায়তার জন্য এককালীন ৮৮ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।
বুধবার (৩ জুন) দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান সংশ্লিষ্ট উপকারভোগীদের হাতে অনুদানের চেক তুলে দেন।
অনুষ্ঠানে জেলা সমাজসেবা কার্যালয়, ভোলার উপপরিচালক রজত শুভ্র সরকার, নেজারত ডেপুটি কালেক্টর এ টি এম রুহুল আমিনসহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ উপস্থিত ছিলেন।