বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২রা জুন ২০২৬ সন্ধ্যা ০৬:২৪
১১৭
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা শুনছেন না ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ট্রাম্পের যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করেই লেবাননে আবারও প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরায়েল। দক্ষিণ লেবাননে চালানো ইসরায়েলি বাহিনীর এই সর্বশেষ হামলায় অন্তত আটজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে লেবাননের রাজধানী বৈরুত থেকে সেনা প্রত্যাহার করতে বলেছেন। একই সঙ্গে ট্রাম্প হিজবুল্লাহ কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেছেন এবং তারা ‘হামলা বন্ধ করতে সম্মত’ হয়েছিল। কিন্তু ট্রাম্পের সেই বিবৃতির পরপরই লেবাননজুড়ে নতুন করে হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী।
ইসরায়েলের এই আগ্রাসনের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরিকে বলেছেন, লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসন যদি অব্যাহত থাকে, তবে তেহরান কেবল যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পথই বন্ধ করবে না, বরং আমরা শত্রুর সঙ্গে সরাসরি সংঘাতে জড়াব।
লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএর তথ্য অনুযায়ী, দক্ষিণ লেবাননের জেবশিত শহরে একটি নার্সারিতে হামলায় দুই সিরীয় নাগরিক নিহত হয়েছেন। তারা সেখানে কাজ করছিলেন।
এ ছাড়া তুল শহরে একটি মোটরসাইকেল এবং আনসার এলাকায় একটি গাড়িতে ড্রোন হামলায় আরও দুইজন নিহত হন।
এনএনএ জানিয়েছে, টাইর শহরের জাবাল আমেল হাসপাতালে বৃহস্পতিবারের হামলায় মৃতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ৫০ জন। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, পার্কিং এলাকা এবং আশপাশের ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
দক্ষিণ লেবাননের অন্যতম বৃহত্তম এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর নাবাতিহতে একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হিজবুল্লাহর অন্যতম প্রধান ঘাঁটি হিসেবে পরিচিত এই শহরটিকে গত কয়েকদিনে চারদিক থেকে অবরুদ্ধ করে ফেলেছে ইসরায়েলি সেনারা।
নাবাতিহ জেলার কাফর সির এবং আব্বা শহরে ড্রোন হামলা চালানো হয়েছে। এ ছাড়া হউমিন আল-ফাওকাগামী রাস্তা এবং ইয়াহমুর আল-শাকিকের উপকণ্ঠও ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু হয়েছে।
লেবাননের পাশাপাশি ফিলিস্তিনের গাজা উপত্যকাতেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। গাজার মধ্যাঞ্চলীয় আজ-জাওয়ায়দা শহরে ইসরায়েলি ড্রোন হামলায় এক ফিলিস্তিনি নিহত এবং দুজন আহত হয়েছেন। হতাহতদের দেইর আল-বালাহর আল-আকসা মার্টার্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
গত বছরের অক্টোবরে শুরু হওয়া ‘যুদ্ধবিরতি’র আলোচনার মধ্যেও গাজাজুড়ে বিমান হামলা এবং কামানের গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী।
চরফ্যাশনে সরকারি দুইটি টলঘর রাতের আঁধারে গায়েব
চরফ্যাশনে পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু
স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী
সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী
যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট
রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ মঙ্গলবার
গভীর নিম্নচাপে উত্তাল উত্তর বঙ্গোপসাগর, ৩ নম্বর সতর্কসংকেত
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানী ভাতা বাড়াল সরকার
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারকে চিঠি, যা জানালো ইসি
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক