অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ভোলায় ব্রাজিল সমর্থকদের আনন্দ র‌্যালী, মোটরসাইকেলে শোডাউন

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২রা জুন ২০২৬ সকাল ০৯:৪৭

remove_red_eye

২০৮

বাংলার কণ্ঠ ডেস্ক : বিশ্বকাপ ফুটবল কেন্দ্র করে ভোলায় পাঁচ শতাধিক মোটরসাইকেল নিয়ে বিশাল আনন্দ র‌্যালি ও শোডাউন করেছেন ব্রাজিল দলের সমর্থকরা।
সোমবার (১ জুন) বিকেল ৫টার দিকে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে এ র‌্যালি শুরু হয়। ব্রাজিলপ্রেমীদের প্রত্যাশা এবারের আসরে ষষ্ঠবারের মতো (হেক্সা) বিশ্বকাপ জিতবে তাদের প্রিয় দল।
ঘণ্টাব্যাপী র‌্যালিটি ভোলার কালিনাথ রায়ের বাজার, মহাজনপট্টি, সদর রোড ও হাসপাতাল রোডসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।

এর আগে বিকেল থেকেই ভোলার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে ব্রাজিল সমর্থকরা প্রিয় দলের হলুদ জার্সি পরে, জাতীয় পতাকা ও তারকা খেলোয়াড়দের ছবি হাতে নিয়ে এবং বাঁশি বাজিয়ে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হতে থাকেন। শতাধিক মোটরসাইকেলের এ বহর ও সমর্থকদের উল্লাসে শহরজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

র‌্যালিতে অংশ নেওয়া সমর্থকরা জানান, প্রিয় দল ব্রাজিলের এবারের বিশ্বকাপ জয়ের ব্যাপারে তারা শতভাগ আশাবাদী। দল চ্যাম্পিয়ন হলে জেলাজুড়ে লাখো মানুষের অংশগ্রহণে আরও বড় আনন্দ শোভাযাত্রা করার ঘোষণা দেন তারা।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...