অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

বোরহানউদ্দিনে মাইনউদ্দিন হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা জুন ২০২৬ সকাল ০৯:৪৬

remove_red_eye

২০৪

আকবর জুয়েল : ভোলার বোরহানউদ্দিন উপজেলার  দেউলা ইউনিয়নের ১নং ওয়ার্ড ছোটপাতা গ্রামের বাসিন্দা মাইনউদ্দিন’কে গত (২৯মে) বিকাল সাড়ে ৪ টার দিকে প্রকাশ্যে দিনেরবেলা কুপিয়ে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের অভিযোগে জড়িত হেলাল, তানজিল, ফয়জুল্লাহ, বজলু রহমান, শহরবানু, নাছির পাটোয়ারী, নিজাম পাটোয়ারী, মোতাহার পাটোয়ারী সহ সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে সুষ্ঠ তদন্ত সাপেক্ষে আইনি ভাবে খুনিদের গ্রেফতার করে ফাঁসির রায় কার্যকর  করার  দাবিতে বিক্ষোভ মিছিল ও  মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 
সোমবার (১জুন) দুপুরে এলাকাবাসী ও সর্বস্তরের জনগণের ব্যানারে বিক্ষোভ মিছিলটি বের হয়ে জিটকা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজারের উত্তর পাশে  এসে মানববন্ধন কর্মসূচি   অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকাবাসী ও সর্বস্তরের জনগণ  অংশগ্রহণ করেন।
এ সময় মৃত মাইনুদ্দিনের বড় ভাই জামাল হোসেন ও এলাকা বাসীর পক্ষে মো.রিয়াজ উদ্দিন বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা বলেন, মাইনউদ্দিন একজন ভালো মানুষ  ছিলেন। তিনি রাজমিস্ত্রীদের ফোরম্যান ছিলেন, তার মতো মানুষকে এভাবে দিনের বেলা  নৃশংসভাবে যারা কুপিয়ে হত্যা করেছে তারা অমানুষ পশু। এহেন ঘৃণ্য বর্বরোচিত হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
প্রত্যক্ষদর্শী মৃত ব্যক্তির ছেলে ২য় শ্রেণীতে পড়ুয়া মো.ছামি (৮) বাবার উপর হত্যাকারিদের আক্রমণের সময় উপস্থিত ছিল বলে বর্ণনা দেয়।
পরে মাইনুদ্দিনের স্ত্রী  মুক্তা বেগম তার স্বামীর হত্যার বিচার দাবি করেন।এবং প্রশাসনের দৃষ্টি কামনা করে বলেন, এই ঘটনার সুষ্ঠ তদন্ত সাপেক্ষে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির  ব্যবস্থা করতে হবে বলে জোর দাবি করেন।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...