অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ২৮শে জুলাই ২০২৬ | ১২ই শ্রাবণ ১৪৩৩

ভোলায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মানববন্ধন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১লা জুন ২০২৬ সকাল ১১:১০

remove_red_eye

১১৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার সকালে ভোলা শহরের বাংলাবাজার এলাকায় এ প্রতিবাদ কর্মসূচি পালন করেন ভুক্তভোগী গ্রাহক ও সর্বস্তরের মানুষ।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের কারণে ভোলা একটি বিদ্যুৎ স্বয়ংসম্পূর্ণ জেলা হিসেবে পরিচিত। ভোলায় নিজস্ব গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে তীব্র লোডশেডিংয়ের শিকার হচ্ছেন ভোলার বাসিন্দারা।জেলার সাধারণ মানুষ নিয়মিত বিদ্যুৎ পাচ্ছেন না। প্রতিদিন ৮ থেকে ১০ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ না থাকায় ব্যবসা-বাণিজ্য, শিক্ষা কার্যক্রম ও স্বাভাবিক জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। প্রচণ্ড গরমে শিশু, বয়স্ক ও রোগীরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন। দিনের পর দিন দীর্ঘ সময় লোডশেডিংয়ের কারণে শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকরিজীবীসহ সব শ্রেণি-পেশার মানুষ চরম ভোগান্তির মধ্যে রয়েছেন।
বক্তারা আরও বলেন, বিদ্যুতের অনিয়মিত সরবরাহের কারণে ব্যবসা প্রতিষ্ঠানগুলো ক্ষতির মুখে পড়ছে। একই সঙ্গে গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ। দ্রুত এ সমস্যার স্থায়ী সমাধান না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধন শেষে একটি প্রতিনিধি দল পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে বিদ্যুৎ সংকট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানায়। এ সময় তারা আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য আলটিমেটাম দেন।

চরফ্যাশনে সরকারি দুইটি টলঘর রাতের আঁধারে গায়েব

চরফ্যাশনে সরকারি দুইটি টলঘর রাতের আঁধারে গায়েব

চরফ্যাশনে পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

চরফ্যাশনে পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী

সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ মঙ্গলবার

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ মঙ্গলবার

গভীর নিম্নচাপে উত্তাল উত্তর বঙ্গোপসাগর, ৩ নম্বর সতর্কসংকেত

গভীর নিম্নচাপে উত্তাল উত্তর বঙ্গোপসাগর, ৩ নম্বর সতর্কসংকেত

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানী ভাতা বাড়াল সরকার

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানী ভাতা বাড়াল সরকার

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারকে চিঠি, যা জানালো ইসি

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারকে চিঠি, যা জানালো ইসি

আরও...