চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ২৫শে সেপ্টেম্বর ২০২০ রাত ০৮:৩২
৬৬৯
চরফ্যাসন প্রতিনিধি : জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সুবিচারের দাবিতে ভোলার চরফ্যাশনে তরুনদের অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে চরফ্যাশন উপজেলার ফ্যাশন স্কোয়ারে লিটল সিটিজেন ফর ক্লাইমেট, ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশও ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সমন্বয়ে জলবায়ুর নেয্যতা দাবী আদায়ের লক্ষ্যে এই অবোরধ কর্মসূচী পালন করা হয়।
কর্মসূচীতে ভিবিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা সমাজকর্মী,এনজিও কর্মীরা এতে অংশ নেয়। এসময় বক্তারা বৈশ্বিক উষ্ণায়নের বিরুদ্ধে আরোও জোড়ালো পদক্ষেপ গ্রহনের দাবি জানিয়ে বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে মানব জাতি আজ বিপদাপন্ন। এই সংকট মোকাবেলায় তরুণদের ভূমিকা আরো অর্থবহ করতে জাতীয় পর্যায়ে নীতি নির্ধারণ থেকে শুরু করে বাস্তবায়ন পর্যায়েও তরুণদের সম্পৃক্ত করতে হবে। জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী রাষ্ট্রসমূহের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় ও জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আদায়কৃত অর্থের যথাযথ ব্যবহারের দাবি জানান তারা।
এসময় বক্তারা আরো বলেন,জলবায়ুর পরিবর্তনের বিরূপ প্রভাবে পরিবেশের ক্ষতি হচ্ছে। আর এজন্য দায়ী উন্নত রাষ্ট্র। এসব রাষ্ট্রের কল কারখানার বর্জ পদার্থ ও ধোয়ায় কার্বন ডাই-অক্সাইড উদগীরণের ফলে বায়ুমন্ডলে তাপমাত্রার পরিমান বেড়ে যাচ্ছে। ফলে বন্যা ও খড়া এবং নদী ভাঙ্গনের সৃষ্টি হচ্ছে। ক্ষতিগ্রস্ত রাষ্ট্রকে যারা পরিবেশের ক্ষতি করে তাদের কাছ থেকে ক্ষতিপূরন আদায় করে ক্ষতিগ্রস্তদের জন্য ব্যবহার করতে হবে।
এসময় বক্তব্য রাখেন- চরফ্যাশ পৌর সভার মেয়র শ্রী বাদল কৃষ্ণ দেবনাথ, চরফ্যাশন সরকারি কলেজের প্রভাষক মো: নজরুল ইসলাম,কোস্ট ট্রাস্ট এর টিম লিডার রাশিদা বেগম, চরফ্যাশন পৌর সভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আক্তারুল আহমেদ শামু ,যুব জলবায়ু ফোরাম এর সভাপতি মনির ইসলাম আসলামি, লিটল সিটিজেন ফর ক্লাইমেট এম্বাসেডর সানজিদুল ইসলাম,ইয়ুথ নেট এর কো-অর্ডিনেটর মাহিমা চৌধুরী সানজা, ইয়ুথ পাওয়ার এর চরফ্যাশন এর কো-অর্ডিনেটর তরিকুল ইসলাম,রোভার স্কাউট লিডার মো: শাফা,আরুজ মনি ও রেডওি মেঘনার সদস্য বৃন্দ এসময় উপস্থিত ছিলেন। পরে একটি র্যালি বের হয়ে চরফ্যাশন বাজার প্রদক্ষিন করে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত