অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২১শে আশ্বিন ১৪৩৩

ভোলায় আরো ২ জনের করোনা শনাক্ত : মোট আক্রান্ত ৭২০ সুস্থ ৬৫৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৪শে সেপ্টেম্বর ২০২০ রাত ০৯:২২

remove_red_eye

৭২৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক  :  ভোলায় নতুন করে আরো ২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত ২ ব্যক্তি ভোলা সদর উপজেলার   বাসিন্দা । এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৭২০  জনে দাঁড়িছে। এছাড়া করোনা আক্রান্ত হয়ে জেলায় মোট মৃত্যু হয়েছে ৬ জনের।   বৃহস্পতিবার রাতে ভোলার সিভিল সার্জন দপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়,  ভোলায় করোনা আক্রান্ত ৭২০  জনের মধ্যে সুস্থ হয়েছেন ৬৫৯ জন। এর মধ্যে ভোলা সদর উপজেলায় করোনায় আক্রান্ত ৩৬৩ জনের মধ্যে সুস্থ ৩২২ জন। দৌলতখানে আক্রান্ত ৫০ জনের মধ্যে সুস্থ ৪৯ জন। বোরহানউদ্দিনে আক্রান্ত ৯৭ জনের মধ্যে সুস্থ ৯২ জন, তজুমদ্দিন উপজেলায় আক্রান্ত ৪৫ জনের মধ্যে সুস্থ ৪১ জন, লালমোহনে আক্রান্ত ৬৭ জনের মধ্যে সুস্থ ৬৪ জন, চরফ্যাশনে আক্রান্ত ৬৬ জনের মধ্যে সুস্থ ৫৯ জন এবং মনপুরা উপজেলায় আক্রান্ত ৩২ জনের মধ্যে সুস্থ ৩২ জন। আক্রান্তরা নিজ নিজ উপজেলা হাসপাতালের চিকিৎসকদের তত্বাবধানে আইসোলেশনে রয়েছেন। এছাড়াও করোনা আক্রান্ত হয়ে ভোলা সদর, লালমোহন ও চরফ্যাশনে ৬ জনের মৃত্যু হয়েছে। এর বাইরে উপসর্গ নিয়ে আরো আক্রান্ত ৩৫ জনের মৃত্যু হয়েছে।
সিভিল সার্জন অফিস সূত্র আরো জানায়, আরো ৩৩ জন সহ ভোলা থেকে এ পর্যন্ত ৬ হাজার ২৫৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৫৫৩৫ জনের নেগেটিভ ও  ৭২০ জনের পজেটিভ রির্পোট আসে।

মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫

মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

আরও...