অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১১ই সেপ্টেম্বর ২০২৬ | ২৬শে ভাদ্র ১৪৩৩

৫ দিনের সফরে আজ ভোলায় আসছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৫শে মে ২০২৬ রাত ১০:৩৪

remove_red_eye

২৩২

বাংলার কণ্ঠ প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পিকার মেজর ( অব:) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, এমপি আজ মঙ্গলবার (২৬ মে) পাঁচ দিনের সফরে ভোলা আসছেন।

তিনি ভোলা ও লালমোহনে সফরকালে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।
জাতীয় সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, সকালে ঢাকা থেকে সড়কপথে রওনা হয়ে স্পিকার বরিশাল সার্কিট হাউজে পৌঁছাবেন। পরে লাহারহাট ঘাট হয়ে ভেদুরিয়া ফেরিঘাট অতিক্রম করে ভোলায় আসবেন। বিকেলে ভোলা সার্কিট হাউজে অবস্থান শেষে লালমোহনের নিজ বাসভবনে যাবেন তিনি।
সফরসূচি অনুযায়ী, আগামী কয়েকদিন স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে গণসংযোগ, মতবিনিময় ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশ নেবেন স্পিকার। এছাড়া পবিত্র ঈদ-উল-আযহার নামাজ আদায় এবং স্থানীয় জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়েরও কর্মসূচি রয়েছে। ৩০ মে শনিবার সফর শেষে তিনি ভোলা ত্যাগ করে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।
স্পিকারের সফরকে ঘিরে ভোলা ও লালমোহনে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রটোকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মোঃ ইয়ামিন

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

আরও...