অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৭শে জুলাই ২০২৬ | ১২ই শ্রাবণ ১৪৩৩

লালমোহনে মেধা, সর্বোচ্চ উপস্থিতি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৫শে মে ২০২৬ সন্ধ্যা ০৬:৫৪

remove_red_eye

১৫৩

আকবর জুয়েল, লালমোহন: ভোলার লালমোহনের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান লালমোহন ইসলামিক মডেল মাদ্রাসা ও লালমোহন মডেল একাডেমীর উদ্যোগে মেধা, সর্বোচ্চ উপস্থিতি ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মে) সকালে লালমোহন উপজেলা মাল্টিপারপাস হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
লালমোহন ইসলামিক মডেল মাদ্রাসা ও লালমোহন মডেল একাডেমীর পরিচালক অধ্যাপক আব্দুজ জাহের এর সভাপতিত্বে এবং মডেল একাডেমীর প্রধান শিক্ষক আজিম উদ্দিন খানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিন সাদেক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী সমাজ কল্যান পরিষদের সহ-সভাপতি মাওলানা আব্দুল হক, লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসেন, লালমোহন প্রেসক্লাব সভাপতি সোহেল মো. আজিজ শাহীন পাটোয়ারী, ইসলামী সমাজ কল্যান পরিষদের সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল মালেক প্রমূখ।
আলোচনায় বক্তারা বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যত। পড়ালেখার পাশাপাশি শিশুদের বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করা উচিত। এতে শিশুদের মেধার বিকাশ ও আত্মনির্ভরশীল হয়ে উঠে। প্রত্যেক অভিভাবক তাদের সন্তানদের প্রতি লক্ষ্য রাখা উচিত। আমাদের প্রত্যেক অভিভাবকগণ শিশুদের স্বার্থের কথা মাথায় রেখে শিশু কার সাথে মেশে এবং খেলাধুলা করে কোথায় যায় পুরো বিষয়টি সাবধানতার সহিত  খেয়াল ও লক্ষ্য রাখতে হবে।  
উল্লেখ্য, গত ৩দিন (২১, ২৩ ও ২৪ মে) ব্যাপী প্রতিষ্ঠানের প্লে গ্রুপ থেকে দাখিল দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মেধা, সর্বোচ্চ উপস্থিতি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে সোমবার প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন। প্রতিযোগিতার বিষয় ছিলো কোরআন তিলাওয়াত, ইসলামী সংগীত, উপস্থিত বক্তৃতা, সাধারণ জ্ঞান, রচনা প্রতিযোগিতা, ছড়া ও কবিতা আবৃত্তি, সুন্দর হস্তাক্ষর, অংকন, ইত্যাদি।

চরফ্যাশনে পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

চরফ্যাশনে পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী

সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ মঙ্গলবার

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ মঙ্গলবার

গভীর নিম্নচাপে উত্তাল উত্তর বঙ্গোপসাগর, ৩ নম্বর সতর্কসংকেত

গভীর নিম্নচাপে উত্তাল উত্তর বঙ্গোপসাগর, ৩ নম্বর সতর্কসংকেত

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানী ভাতা বাড়াল সরকার

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানী ভাতা বাড়াল সরকার

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারকে চিঠি, যা জানালো ইসি

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারকে চিঠি, যা জানালো ইসি

দেশের ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

আরও...