চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ২৫শে মে ২০২৬ সন্ধ্যা ০৬:৫২
২৭১
চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানাধীন এলাকায় ৯৩ পিস ইয়াবাসহ বাবুল (৩৬) নামে এক কথিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে গণধোলাই দিয়ে জুতার মালা গলায় পরিয়ে বাজার ঘুরিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
সোমবার (২৫ মে) বেলা ১২ টার দিকে দক্ষিণ আইচা বাজারের উত্তর মাথা মেইন সড়কের পন্ডিত বাড়ির সামনে তাকে আটকের পর দক্ষিণ আইচা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক মাদক ব্যবসায়ী বাবুল চরমানিকা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুছা মাঝির ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বেলা ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ছাত্র-জনতার একটি দল দক্ষিণ আইচা বাজারের উত্তর মাথা মেইন সড়কের ওপরে পন্ডিত বাড়ির সামনে অভিযান চালিয়ে বাবুলকে মাদক বিক্রির সময় হাতেনাতে আটক করে। এ সময় তার ব্যবহৃত একটি টিভিএস মোটরসাইকেল জব্দ করা হয় এবং তার কাছ থেকে ৯৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে জুতার মালা পরিয়ে বাজারে ঘুরিয়ে দক্ষিণ আইচা থানা পুলিশের কাছে সোপর্দ করেন।
দক্ষিণ আইচা থানা ছাত্রদল নেতা মো. সোহেল, মনির হোসেন ও আফজাল হোসেন জানান, বাবুল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
তার কারণে যুবসমাজ ধ্বংসের মুখে। এতে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল মাদকবিরোধী এ উদ্যোগকে স্বাগত জানালেও, অনেকেই আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে যথাযথ আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন।
দক্ষিণ আইচা থানার (ওসি) মো. আহসান কবির জানান, আটক বাবুলের বিরুদ্ধে দক্ষিণ আইচা থানায় একাধিক মামলা রয়েছে। তিনি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে এলাকায় পরিচিত। সোমবার আটকের পর তাকে থানায় আনা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। মামলা দায়ের শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত