বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৪শে মে ২০২৬ রাত ১০:১৫
২৪৭
মলয় দে : পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে নৌপথে যাত্রী ও পণ্য পরিবহন নিরাপদ রাখতে বিশেষ টহল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে কোস্ট গার্ড দক্ষিণ জোন। রবিবার সকালে ভোলা সদর উপজেলার ইলিশা লঞ্চ ঘাটে বিশেষ টহল,যাত্রীবাহী লঞ্চ পরিদর্শনসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে এ বাহিনীটি।পরে কোস্ট গার্ডের পক্ষ থেকে একটি প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
এসময় কোস্ট গার্ড দক্ষিন জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোঃ আরিফ হোসেন বলেছেন,আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষ্যে ভোলাসহ দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ লঞ্চ, ফেরি ও খেয়াঘাটে টহল জোরদার করা হয়েছে। দুর্ঘটনা মোকাবেলায় ডুবুরি দল প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তি ও নৌযানে তল্লাশি, ব্যাগ স্ক্যানিং এবং অতিরিক্ত যাত্রী বহন রোধে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। তিনি আরো জানান,এছাড়া চুরি, ডাকাতি, চাঁদাবাজি ও কোরবানির পশু চোরাচালান প্রতিরোধে উচ্চগতির বোট ও টহল টিম মোতায়েন রয়েছে। পাশাপাশি যেকোনো জরুরি প্রয়োজনে ১৬১১১ নম্বরে যোগাযোগেরও অনুরোধ জানিয়েছে কোস্ট গার্ডের এ কর্মকর্তা। প্রেস ব্রিফিং শেষে কোস্ট গার্ডের এ কর্মকর্তারা ভোলা-ঢাকা রুটের রাজারহাট-বি লঞ্চ পরিদর্শন করেন এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে লঞ্চ কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।সবশেষ কোস্ট গার্ড সদস্যরা ইলিশা লঞ্চঘাট এলাকায় টহল কার্যক্রম পরিচালনা করেন।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত