অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ভোলায় ঈদে নির্বিঘ্ন নৌযাত্রায় কোস্ট গার্ডের বিশেষ টহল

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৪শে মে ২০২৬ রাত ১০:১৫

remove_red_eye

১৯৯

মলয় দে : পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে নৌপথে যাত্রী ও পণ্য পরিবহন নিরাপদ রাখতে বিশেষ টহল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে কোস্ট গার্ড দক্ষিণ জোন।  রবিবার সকালে ভোলা সদর উপজেলার ইলিশা লঞ্চ ঘাটে বিশেষ টহল,যাত্রীবাহী লঞ্চ পরিদর্শনসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে এ বাহিনীটি।পরে কোস্ট গার্ডের পক্ষ থেকে একটি প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
এসময় কোস্ট গার্ড দক্ষিন জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোঃ আরিফ হোসেন বলেছেন,আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষ্যে ভোলাসহ দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ লঞ্চ, ফেরি ও খেয়াঘাটে টহল জোরদার করা হয়েছে। দুর্ঘটনা মোকাবেলায় ডুবুরি দল প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তি ও নৌযানে তল্লাশি, ব্যাগ স্ক্যানিং এবং অতিরিক্ত যাত্রী বহন রোধে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। তিনি আরো জানান,এছাড়া চুরি, ডাকাতি, চাঁদাবাজি ও কোরবানির পশু চোরাচালান প্রতিরোধে উচ্চগতির বোট ও টহল টিম মোতায়েন রয়েছে। পাশাপাশি যেকোনো জরুরি প্রয়োজনে ১৬১১১ নম্বরে যোগাযোগেরও অনুরোধ জানিয়েছে  কোস্ট গার্ডের এ কর্মকর্তা। প্রেস ব্রিফিং শেষে কোস্ট গার্ডের এ কর্মকর্তারা ভোলা-ঢাকা রুটের রাজারহাট-বি লঞ্চ পরিদর্শন করেন এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে লঞ্চ কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।সবশেষ কোস্ট গার্ড সদস্যরা ইলিশা লঞ্চঘাট এলাকায় টহল কার্যক্রম পরিচালনা করেন।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...