বোরহানউদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ২৪শে মে ২০২৬ রাত ১০:০৬
১৯৩
রামিসা হত্যার বিচার দাবি
বাংলার কণ্ঠ প্রতিবেদক : রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনার প্রতিবাদে ভোলার বোরহানউদ্দিনে সচেতনতামূলক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শিশু ও নারী নির্যাতন প্রতিরোধ এবং এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
রোববার (২৪ মে) সকাল ১০টায় বোরহানউদ্দিন উপজেলা সদরের উত্তর বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধনের আয়োজন করে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)। মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় পরিচালিত সিআরইএ প্রকল্পের উদ্যোগে অনুষ্ঠিত কর্মসূচিতে উপজেলা জেন্ডার সমতা ও জলবায়ু জোট (জিইসিএ)-এর নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। ধর্ষণ, যৌন সহিংসতা, শিশুহত্যা, পারিবারিক নির্যাতন, বাল্যবিবাহ ও লিঙ্গভিত্তিক সহিংসতার মতো ঘটনা সমাজে নিরাপত্তাহীনতা তৈরি করছে। তারা বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সমন্বিত উদ্যোগ জরুরি।
উপজেলা জেন্ডার সমতা ও জলবায়ু জোট (জিইসিএ)-এর সভাপতি ওমর ফারুক তারেক বলেন, শিশু রামিসার মতো নৃশংস হত্যাকাণ্ড সমাজের মানবিক মূল্যবোধ ও শিশু সুরক্ষা ব্যবস্থার জন্য বড় হুমকি। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনা প্রয়োজন।
সিআরইএ প্রকল্পের জুই দলের নারী নেত্রী রুমা বেগম বলেন, শিশু রামিসা হত্যাকাণ্ড সাধারণ মানুষের মনে গভীর শোক ও উদ্বেগ সৃষ্টি করেছে। বিশেষ করে শিশুদের নিরাপত্তা নিয়ে অভিভাবকদের মধ্যে শঙ্কা বাড়ছে। তিনি এ ঘটনার দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
সমাবেশে বক্তারা আরও বলেন, শিশু ও নারী নির্যাতন এখন জাতীয় সামাজিক সংকটে পরিণত হয়েছে। একটি নিরাপদ, মানবিক ও বৈষম্যহীন সমাজ গঠনে রাষ্ট্র, পরিবার, সমাজ ও সচেতন নাগরিকদের সম্মিলিত ভূমিকা প্রয়োজন। পাশাপাশি শিশু ও নারী নির্যাতন প্রতিরোধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং ন্যায়বিচার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত