অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

বাংলাবাজারে বৃত্তি ও পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৩শে মে ২০২৬ রাত ০৮:১১

remove_red_eye

২৩৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় জেলার তিন উপজেলার মধ্যস্থল  উপশহর বাংলাবাজারে শনিবার বৃত্তি ও বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্ত শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে মোরাল একাডেমি ও  বেলজিয়ামের প্রতিষ্ঠান আরটি ফাউন্ডেশন । ওই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এলাকার সন্তান  মোঃ মোসলেউদ্দিন  কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত করতে সহযোগিতায় এগিয়ে আসেন। সকালে বাংলাবাজার ফাতেমা খানম অডিটরিয়ামে প্রথমে কৃতি শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। পরে আলোচনা সভা শেষে সংবর্ধিতদের হাতে ক্রেস্ট ও উপহার সামগ্রি তুলে দেন প্রধান অতিথি  ফাতেমা খানম কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ। দিন ব্যাপী আয়োজনে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশুদের জন্য খাবার সামগ্রি। এমন আয়োজনে উচ্ছ্বাস প্রকাশ করেন, শিক্ষার্থী ও অভিভাবকরা।

এদিকে অনুষ্ঠানে মোরাল একাডেমীর ম্যানেজিং কমিটির সভাপতি মাজাহারুল হান্নান কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি হারুন অর রশিদ, বিশেষ অতিথি  জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি আব্বাস উদ্দিন, বিশেষ অতিথি প্রেসক্লাবের সাবেক সম্পাদক অমিতাভ রায় অপু,    প্রধান শিক্ষক সফিউল্লাহ মাতাব্বর, শিক্ষক হাসান আহমেদ, কলেজ শিক্ষক বিল্লাল হোসেন , মোঃ হেলাল উদ্দিন,  ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক রাজিবুল ইসলাম।

এদিকে বৃত্তিপ্রাপ্তদের মধ্যে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে দেশব্যাপী অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় জাতীয় মেধা তালিকায় প্রথম হয়েছে মোরাল একাডেমীর মোঃ বিল্লাল হোসেন, দ্বিতীয় হয়েছে ওই প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেনির ছাত্র এইচ এম অঅহসান সামি। টেলেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা হলেন, সৈয়দ আবরার উন-নবী, সাইকা ইসলাম রাফা, ফাবিয়া, আরওয়া নুজহাত রওশী, সামিকা ইসলাম রাফা, ফাহমিদা তাবাচ্ছুম, রুকাইয়া আজাদ অরিন, নাজমুল সাকিব, আমেনা বেগম নওরীন, নুসরাত জাহান কর্ণিয়া, ফারাবি রহমান আসফাত, আয়শা সিদ্দিকা মিহি, মোহাম্মদ লাবিব, সৃজা গণপতি, রায়হান সুলাইমান, রেজওয়ান রাহিম, আরাফাত মোল্লা, সিদরাতুল মুনতাহা, জুহায়ের আনজুম রাফি, মোঃ  হাসিম শাহদাব নিহাল, শিহাব হোসেন রেজওয়ান রিফাতুল ইসলাম মাহিন, হাসনাত জাহান নাদিয়া, তাল্লাবুন নূহা, মুশফিকুর রহমান, আফসানা ফাবিয়া, মাহিনুর ইসলাম রোহান, আব্দুল্লাহ আল মমিন, মোঃ আফরিন । এ ছাড়া প্রতি ক্লাসের পরীক্ষায় মেধা তালিকায় থাকা ৩  শিক্ষার্থীকে  পুরস্কার তুলে দেয়া হয়। 

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...