বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৩শে মে ২০২৬ সন্ধ্যা ০৭:৪১
২৮৫
বাংলার কণ্ঠ ডেস্ক : জেলা তথ্য অফিস ভোলার আয়োজনে তজুমুদ্দিন উপজেলা পরিষদ হলরুমে কৃষক সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে জেলা তথ্য অফিসার মোঃ শাহ আব্দুর রহিম নুরুন্নবী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) সৈয়দ এ. মোমেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ইব্রাহিম আসাদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ নাছিম উদ্দিন এবং কৃষি উদ্যোক্তা লাইজু বেগম।
প্রধান অতিথি তার বক্তব্যে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, কৃষি নির্ভর অর্থনীতি, জাতীয় উন্নয়নে কৃষক, খামারি ও জেলেদের অবদানের কথা তার বক্তব্যে উল্লেখ করেন। তাই তাদের কল্যাণে সরকার বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দশ অগ্রাধিকার প্রকল্পের মধ্যে কৃষক কার্ড, খাল খনন ও বৃক্ষরোপণের মতো গুরুত্বপূর্ণ কর্মসূচি অন্তর্ভুক্ত রয়েছে।
বক্তারা বলেন, কার্ড সংক্রান্ত তথ্যের জন্য শুধুমাত্র সংশ্লিষ্ট সরকারি দপ্তরের ওপরই নির্ভর করতে হবে। বিশ্বের অনেক দেশে কৃষকদের জন্য বিভিন্ন সেবামূলক কার্ড থাকলেও বাংলাদেশেই প্রথম এক কার্ডে একাধিক সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী প্রকৃত কৃষকরাই কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড পাবেন। এ বিষয়ে কোনো ধরনের বিভ্রান্তির সুযোগ নেই।
সমাবেশে কৃষকদের দালাল বা মধ্যস্বত্বভোগীদের খপ্পরে না পড়ার আহ্বান জানানো হয়। কৃষক সমাবেশের প্রারম্ভে জেলা তথ্য অফিস, ভোলা’র আয়োজনে কৃষক কার্ড, কমষি ঋণ মওকুফ, কৃষকই জাতির মেরুদণ্ড এর আলোকে ডকুড্রামা প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত